উদ্দীপকের আরোহটির বৈশিষ্ট্য নির্ণয় করো।
উত্তর: উদ্দীপকে বৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। নিচে ব্যাখ্যা করা হলো-উদ্দীপকে বলা হয়েছে , রুবেল হয় চিন্তাশীল, আলতাফ হয় চিন্তাশীল, আনিছুর হয় চিন্তাশীল; আঁখি হয় চিন্তাশীল, অতএব, সকল মানুষ হয় চিন্তাশীল। এ দৃষ্টান্তে আরোহমূলক লম্ফের সাহায্যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির পাশাপাশি কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে নিশ্চিত ও সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । এ কারণে এটি বৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত । উদ্দীপকে উল্লেখিত বৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত বিশ্লেষণ করলে যে বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় তা হলো— বৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে এবং এই আরোহের সিদ্ধান্ত একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য হয়। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত গৃহীত হয় ঘটনার অভিজ্ঞতা বা নিরীক্ষণ থেকে। পাশাপাশি এই আরোহের সিদ্ধান্ত প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নীতির ওপর নির্ভরশীল। বৈজ্ঞানিক আরোহ পরিবেশ পরিবর্তনের মাধ্যমে দৃষ্টান্তসমূহকে পরীক্ষা করে। কারণ এই আরোহের লক্ষ্য থাকে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা। এ কারণে বৈজ্ঞানিক আরোহ নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আরোহটির বৈশিষ্ট্য নির্ণয় করো।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর