দৃশ্যকল্প-১ আরোহের কোন প্রকার অনুমানকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ প্রকৃত আরোহের প্রকরণ হিসেবে বৈজ্ঞানিক আরোহ অনুমানকে নির্দেশ করছে।ব্যাখ্যা করা হলো-যে অনুমান পদ্ধতিতে আরোহের মূল বৈশিষ্ট্য হিসেবে আরোহাত্মক লম্ফ বা বিশেষ বিশেষ দৃষ্টান্তের সাহায্যে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে বলে প্রকৃত আরোহ। আর যে আরোহ অনুমানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে। বিশেষ বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে বৈজ্ঞানিক আরোহ বলে।তেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে , লেবু ভিটামিন সি যুক্ত ফল, আমড়া ভিটামিন সি যুক্ত ফল, আমলকি ভিটামিন সি যুক্ত ফল। সুতরাং বলা যায়, সকল টকফল ভিটামিন সি যুক্ত ফল। এখানে আরোহাত্মক লম্ফ বা বিশেষ বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে কার্যকারণ নীতি ও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির আলোকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ প্রকৃত আরোহের প্রকরণ হিসেবে বৈজ্ঞানিক আরোহ অনুমানকেই নির্দেশ করছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ আরোহের কোন প্রকার অনুমানকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর