উদ্দীপকে প্রতিফলিত আরোহটিকে প্রকৃত আরোহ বলা যায় কি? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে প্রতিফলিত পূর্ণাঙ্গ আরোহটিকে প্রকৃত আরোহ বলা যায় না।নিচে এ সম্পর্কে আমার মতামত দেওয়া হলো- আরোহ অনুমানের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লম্ফ। এ বৈশিষ্ট্যের কারণে প্রকৃত আরোহে জানা থেকে অজানায় যাওয়া সম্ভব হয়। কিন্তু পূর্ণাঙ্গ আরোহে প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই এ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে। এ কারণে পূর্ণাঙ্গ আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না । পূর্ণাঙ্গ আরোহ সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে বলে এর সিদ্ধান্তকে যথার্থ অর্থে সার্বিক বলা যায় না। কারণ এর সিদ্ধান্ত কতগুলো বিশেষ দৃষ্টান্তের সমষ্টি। যেমন— উদ্দীপকের ফারহানা ও তার ছোটবোন ইভা নার্সারির ১০০টি চারা যাচাই করে বলে, সবগুলো চারা গাছই আমের। এখানে তারা জানা থেকে অজানায় বিষয়ে যায়নি বরং জানা বিষয়ের ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়েছে ।তাই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে বর্ণিত পূর্ণাঙ্গ আরোহ প্রকৃত আরোহ নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিফলিত আরোহটিকে প্রকৃত আরোহ বলা যায় কি? মতামত দাও।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর