দৃশ্যকল্প-১ এ কোন প্রকারের আরোহের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ সাদৃশ্যানুমানের প্রতিফলন ঘটেছে।ব্যাখ্যা করা হলো-দুটি বস্তু বা ঘটনার মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ করে যদি অনুমান করা হয় যে, তারা একটি বিশেষ গুণের অধিকারী হলে, অন্যটিও ঐ গুণের অধিকারী হবে। এরূপ অনুমান প্রক্রিয়াকে সাদৃশ্যানুমান বলে। যেমন— পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে কয়েকটি সাদৃশ্য আছে। অর্থাৎ, উভয় গ্রহে মাটি, পানি, বায়ু ও নাতিশীতোষ্ণ আবহাওয়া আছে। পৃথিবীতে জীব বাস করে। অতএব, মঙ্গল গ্রহেও জীব বাস করে। এভাবে সাদৃশ্যানুমানে দুটি বস্তু বা ঘটনার মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য দেখানো হয়। তারপর যদি দেখা যায় যে, তাদের একটির মধ্যে কোনো বিশেষ গুণ বিদ্যমান থাকে তাহলে অনুমান করা হয় ঐ গুণটি অপরটিতেও বিদ্যমান ।তেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বর্ণিত, সাকিবের মতো নাসিমও ঢাকা কলেজে ভর্তি হয়েছে, দুজনেই ভালো লেখকের বই পড়ছে, নিয়মিত ক্লাস করছে, যথাযথভাবে পরীক্ষায় অংশগ্রহণ করছে, তাই সাকিব ভালো ফলাফল করায় নাসিমও ভালো ফলাফল করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে সাকিবের কার্যক্রম ও ফলাফলের সাদৃশ্যের ভিত্তিতে নাসিমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সাদৃশ্যমানের সাথে সঙ্গতিপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন প্রকারের আরোহের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর