'দৃশ্যকল্প-২ এ আরোহের প্রাণ অনুপস্থিত।' উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ আরোহের প্রাণ অনুপস্থিত - উক্তিটির যথার্থতা রয়েছে।নিচে তা মূল্যায়ণ করা হলো-দৃশ্যকল্প-২ এ আরোহের প্রাণ অনুপস্থিত কেননা এখানে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেখানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়। আমরা জানি, যুক্তিবিদ্যায় আরোহের প্রাণ হলো আরোহমূলক লম্ফ। যে প্রক্রিয়ার সাহায্যে সীমিত দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে কোনো শ্রেণির সকল সদস্য সম্পর্কে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে আরোহমূলক লম্ফ বলে। যেমন— মনির, রহিম, সাব্বির নামের ব্যক্তির মৃত্যুর ঘটনা প্রত্যক্ষ করে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে, সকল মানুষ হয় মরণশীল। এখানে আরোহমূলক লম্ফের সাহায্যে সীমিত দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এটি আরোহ অনুমানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অপরদিকে, যে অনুমান পদ্ধতিতে আরোহের মূল বৈশিষ্ট্য হিসেবে আরোহাত্মক লম্ফ থাকে না তাকে বলে অপ্রকৃত আরোহ।তেমনি দৃশ্যকল্প-২ এ বলা হয়েছে , এক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের একটি বাগানের সবগুলো গাছ যাচাই করে দেখলেন যে ঐ বাগানে লিচু গাছ ব্যতীত অন্য কোনো গাছ নেই। এর থেকে তিনি সিদ্ধান্ত নিলেন যে বাগানের সকল গাছই লিচু গাছ।' এখানে প্রতিটি দৃষ্টান্ত যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আরোহাত্মক লম্ফ অনুপস্থিত। তাই বলা যায়, দৃশ্যকল্প-২ এ আরোহের প্রাণ অনুপস্থিত— উক্তিটির যথার্থতা রয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
'দৃশ্যকল্প-২ এ আরোহের প্রাণ অনুপস্থিত।' উক্তিটির যথার্থতা মূল্যায়ন…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর