দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর আরোহ পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য আছে কি? আলোচনা করো ।
উত্তর: দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর আরোহ পদ্ধতির মধ্যে পার্থক্য আছে। দৃশ্যকল্প-১ হলো অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত আর দৃশ্যকল্প-২ হলো পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত। নিচে উভয় দৃষ্টান্তের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো-উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লেখিত অবৈজ্ঞানিক আরোহ প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত। প্রকৃত আরোহের মৌলিক বৈশিষ্ট্য হিসেবে এই আরোহে আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে। আবার, দৃশ্যকল্প-২ এ উল্লেখিত পূর্ণাঙ্গ আরোহ অপ্রকৃত আরোহের অন্তর্ভুক্ত। এখানে আরোহের মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে আরোহমূলক লম্ফ থাকে না। কারণ গ্রামের সবকটি নলকূপ যাচাই করার কারণে দৃশ্যকল্প-২ এ জানা থেকে অজানা বিষয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।দৃশ্যকল্প-১ এ উল্লেখিত অবৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নিয়মের ওপর নির্ভরশীল। অন্যদিকে, দৃশ্যকল্প-২ এ উল্লেখিত পূর্ণাঙ্গ আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নিয়মের ওপর নির্ভর করে না। বরং এই আরোহের প্রতিটি দৃষ্টান্ত যাচাইয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় । পরিশেষে বলা যায়, অবৈজ্ঞানিক আরোহ ব্যাপক পরিসরে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে। কিন্তু পূর্ণাঙ্গ আরোহ সীমিতসংখ্যক ব্যক্তি বা বস্তু সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর আরোহ পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য আছে ক…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর