দৃশ্যকল্প-১ এ কোন ধরনের আরোহ পদ্ধতি নির্দেশিত হয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ অবৈজ্ঞানিক আরোহ পদ্ধতি নির্দেশিত হয়েছে । ব্যাখ্যা করা হলো-যে আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বা প্রতিকূল দৃষ্টান্তবিহীন অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। যেমন— এ যাবৎ যত ফুল দেখেছি সবই সুন্দর। অতএব, সব ফুল হয় সুন্দর । এখানে অনুরূপ দৃষ্টান্তের আলোকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । তাই এটি অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত ।তেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ মফিজ বলে, আমি এ যাবৎ যত ছাত্র দেখেছি তারা সকলেই মেধাবী, সুতরাং সকল ছাত্র হয় মেধাবী। এই দৃষ্টান্তে কেবল অনুকূল দৃষ্টান্তের আলোকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই বলা যায় যে, উক্ত উদাহরণটি অবৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের আরোহ পদ্ধতি নির্দেশিত হয়েছে তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর