প্রকৃত আরোহের দৃষ্টিকোণ থেকে দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত দৃশ্যকল্প-১ বৈজ্ঞানিক আরোহ এবং দৃশ্যকল্প-২ অবৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে। প্রকৃত আরোহের দৃষ্টিকোণ থেকে নিচে এ দুই অরোহের তুলনামূলক বিশ্লেষণ করা হলো-দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে , আম, জাম, বেল ইত্যাদি উঁচু গাছের ফল যখন পাকে তখন মাটিতে পড়ে। অতএব সকল উঁচু গাছের ফলই যখন পাকে তখন মাটিতে পড়ে। এই দৃষ্টান্তে নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এটি বৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। এ আরোহের সিদ্ধান্ত নিশ্চিত হয়। অন্যদিকে, দৃশ্যকল্প-২ এ কেবল অনুকূল অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এটি অবৈজ্ঞানিক আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ। এই আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হয়।বৈজ্ঞানিক আরোহে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অপরদিকে, অবৈজ্ঞানিক আরোহে দৃষ্টান্তের সংখ্যার ওপরবেশি গুরুত্ব দেওয়া হয়। এ অনুমানে সদর্থক দৃষ্টান্তকে বেশি গুরুত্ব দেওয়া হলেও নঞর্থক দৃষ্টান্তকে একেবারেই গুরুত্ব দেওয়া হয় না। তাই অনেক ক্ষেত্রেই অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তের সাথে বাস্তবতার কোনো মিল থাকে না।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
প্রকৃত আরোহের দৃষ্টিকোণ থেকে দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর তুলনামূলক…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর