দৃশ্যকল্প-১ কোন প্রকারের সাদৃশ্যানুমান নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: যে সাদৃশ্যানুমানে আশ্রয়বাক্যের মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। এ সাদৃশ্যানুমানের সাদৃশ্যের বিষয়গুলো মৌলিক ও গুরুত্বপূর্ণ হওয়ার কারণে কার্যকারণ নীতির উপস্থিতি লক্ষ করা যায়। যার দৃষ্টান্ত দৃশ্যকল্প-১ লক্ষণীয়।দৃশ্যকল্প-১ এ বর্ণিত, পেট্রোল ও অকটেন উভয়ই তরল পদার্থ পাম্প থেকে সংগ্রহ করতে হয় এবং গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। পেট্রোল যেহেতু গাড়ি চলতে সাহায্য করে অকটেনও তেমনি গাড়ি চলতে সাহায্য করে। এখানে আশ্রয়বাক্যের মৌলিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আমরা বাস্তবেও দেখতে পাই, অকটেনও গাড়ি চলতে সাহায্য করে। মৌলিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করার কারণে দৃশ্যকল্প-১ সাধু সাদৃশ্যানুমানকেই নির্দেশ করে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ কোন প্রকারের সাদৃশ্যানুমান নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর