দৃশ্যকল্প-২ এ কোন ধরনের প্রকৃত আরোহকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ অবৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে। ব্যাখ্যা করা হলো - যে আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বা প্রতিকূল দৃষ্টান্ত বিহীন অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। যেমন- এ যাবৎ যত মানুষ দেখেছি তারা সবাই মরনশীল । অতএব, সব মানুষ হয় মরনশীল । এখানে অনুরূপ দৃষ্টান্তের আলোকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই এটি অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত।তেমনি দৃশ্যকল্প-২ এ বলা হয়েছে , টগর, বেলি, হাসনাহেনা এ সাদা ফুলগুলো সুগন্ধি। অতএব, সকল সাদা ফুলই সুগন্ধি। এই যুক্তি প্রক্রিয়ায় কেবল অনুকূল অভিজ্ঞতারআলোকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই বলা যায় যে, দৃষ্টান্তটি অবৈজ্ঞানিক আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ কোন ধরনের প্রকৃত আরোহকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর