শেয়ারFacebookWhatsApp

পাঠ্যপুস্তকের আলোকে চিত্র-১ এ প্রতিফলিত বিষয়টির মূল্য ও গুরুত্ব সম্পর্কে তোমার মতামত দাও।

উত্তর: চিত্র-১ এ সাদৃশ্যানুমানের একটি প্রকরণ হিসেবে সাধু সাদৃশ্যানুমানের দৃষ্টান্ত প্রতিফলিত হয়েছে। সাধু সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব বিশ্লেষণ করা হলো-সাদৃশ্যজ্ঞাপক বিষয়ের সংখ্যা ও গুরুত্বের ওপর সাদৃশ্যানুমানের গুরুত্ব নির্ভর করে । সাদৃশ্যজ্ঞাপক বিষয়ের সংখ্যা ও গুরুত্ব যদি বেশি হয় তাহলে সাদৃশ্যানুমানের গুরুত্ব বেড়ে যায়; আবার সাদৃশ্যজ্ঞাপক বিষয়ের সংখ্যা ও গুরুত্ব কম হলে সাদৃশ্যানুমানের গুরুত্ব কমে যায়। পাশাপাশি সাদৃশ্যজ্ঞাপক বিষয়গুলো যত বেশি প্রাসঙ্গিক হয়, সাদৃশ্যানুমানের সম্ভাব্যতার মাত্রাও তত বেশি হবে। সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রাসঙ্গিক বিষয়গুলোর সাদৃশ্য দেখাতে পারলে সিদ্ধান্তের গুরুত্ব বেড়ে যায়। বিপরীত দিক থেকে বলা যায়, বৈসাদৃশ্যজ্ঞাপক বিষয়ের সংখ্যা যদি বেশি হয় তাহলে সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব কম হয়। সর্বোপরি সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব নির্ণয় করার জন্য কোনো কোনো যুক্তিবিদ গাণিতিক সূত্রের কথা বলেছেন । এ সূত্র অনুযায়ী সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব নির্ভর করে সাদৃশ্যজ্ঞাপক বিষয়ের সংখ্যার ওপর।তেমনি চিত্র-১ এ প্রতিফলিত সাধু সাদৃশ্যানুমান প্রকৃত আরোহ হলেও প্রায় ক্ষেত্রে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে। কারণ সাধু সাদৃশ্যানুমানে মৌলিক ও অপরিহার্য সাদৃশ্যের প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

পাঠ্যপুস্তকের আলোকে চিত্র-১ এ প্রতিফলিত বিষয়টির মূল্য ও গুরুত্ব সম…

উদ্দীপক

চিত্র-১: মানুষের মতো পাখির জন্ম, মৃত্যু, বংশবৃদ্ধি আছে। মানুষের জীবন আছে। অতএব, পাখিরও জীবন আছে।চিত্র-২: মানুষের মতো রোবট কথা বলে। মানুষের হৃদপিণ্ড আছে। সুতরাং রোবটেরও হৃদপিণ্ড আছে।

Comilla · 2022

উত্তর

সাদৃশ্যানুমান দুই প্রকার। যথা— সাধু সাদৃশ্যানুমান ও অসাধু সাদৃশ্যানুমান ।

উত্তর

যে আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বা প্রতিকূল দৃষ্টান্তবিহীন অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। অবৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লক্ষের সাহায্যে কেবল অনুকূল দৃষ্টান্ত অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেমন— এ যাবৎ যত মানুষ দেখেছি তারা সবাই সৎ। অতএব, সব মানুষ হয় সৎ। এখানে অনুরূপ দৃষ্টান্তের আলোকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । তাই এটি অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত।

উত্তর

চিত্র-২ এ প্রতিফলিত বিষয়টি হলো সাদৃশ্যানুমান।নিচে ব্যাখ্যা করা হলো-দুটি বস্তু বা ঘটনার মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্যের প্রেক্ষিতে যদি অনুমান করা হয় যে, তারা একটি বিশেষ গুণের অধিকারী হলে অন্যটিও ঐ গুণের অধিকারী হবে, এরূপ অনুমান প্রক্রিয়াকে সাদৃশ্যানুমান বলে। যেমন- পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য আছে। অর্থাৎ, উভয় গ্রহে মাটি, পানি, বায়ু ও নাতিশীতোষ্ণ আবহাওয়া আছে। পৃথিবীতে জীব বাস করে। অতএব, মঙ্গল গ্রহেও জীব বাস করে। এভাবে সাদৃশ্যানুমানে দুটি বস্তু বা ঘটনার মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য দেখানো হয়। তার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।তেমনি উদ্দীপকের চিত্র-২ এ বলা হয়েছে , মানুষের মতো রোবট কথা বলে। মানুষের হৃদপিণ্ড আছে। সুতরাং রোবটেরও হৃদপিণ্ড আছে। এখানে মানুষের সাথে রোবটের কিছু সাদৃশ্যের ভিত্তিতে নতুন একটি বিষয় অনুমান করা হয়েছে। তাই বলা যায়, চিত্র-২ হলো সাদৃশ্যানুমানের দৃষ্টান্ত।

উত্তর

চিত্র-১ এ সাদৃশ্যানুমানের একটি প্রকরণ হিসেবে সাধু সাদৃশ্যানুমানের দৃষ্টান্ত প্রতিফলিত হয়েছে। সাধু সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব বিশ্লেষণ করা হলো-সাদৃশ্যজ্ঞাপক বিষয়ের সংখ্যা ও গুরুত্বের ওপর সাদৃশ্যানুমানের গুরুত্ব নির্ভর করে । সাদৃশ্যজ্ঞাপক বিষয়ের সংখ্যা ও গুরুত্ব যদি বেশি হয় তাহলে সাদৃশ্যানুমানের গুরুত্ব বেড়ে যায়; আবার সাদৃশ্যজ্ঞাপক বিষয়ের সংখ্যা ও গুরুত্ব কম হলে সাদৃশ্যানুমানের গুরুত্ব কমে যায়। পাশাপাশি সাদৃশ্যজ্ঞাপক বিষয়গুলো যত বেশি প্রাসঙ্গিক হয়, সাদৃশ্যানুমানের সম্ভাব্যতার মাত্রাও তত বেশি হবে। সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রাসঙ্গিক বিষয়গুলোর সাদৃশ্য দেখাতে পারলে সিদ্ধান্তের গুরুত্ব বেড়ে যায়। বিপরীত দিক থেকে বলা যায়, বৈসাদৃশ্যজ্ঞাপক বিষয়ের সংখ্যা যদি বেশি হয় তাহলে সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব কম হয়। সর্বোপরি সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব নির্ণয় করার জন্য কোনো কোনো যুক্তিবিদ গাণিতিক সূত্রের কথা বলেছেন । এ সূত্র অনুযায়ী সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব নির্ভর করে সাদৃশ্যজ্ঞাপক বিষয়ের সংখ্যার ওপর।তেমনি চিত্র-১ এ প্রতিফলিত সাধু সাদৃশ্যানুমান প্রকৃত আরোহ হলেও প্রায় ক্ষেত্রে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে। কারণ সাধু সাদৃশ্যানুমানে মৌলিক ও অপরিহার্য সাদৃশ্যের প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

পাঠ্যপুস্তকের আলোকে চিত্র-১ এ প্রতিফলিত বিষয়টির মূল্য ও গুরুত্ব সম… | Prosthuti