চিত্র-২ এ প্রতিফলিত বিষয়টির ব্যাখ্যা দাও।
উত্তর: চিত্র-২ এ প্রতিফলিত বিষয়টি হলো সাদৃশ্যানুমান।নিচে ব্যাখ্যা করা হলো-দুটি বস্তু বা ঘটনার মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্যের প্রেক্ষিতে যদি অনুমান করা হয় যে, তারা একটি বিশেষ গুণের অধিকারী হলে অন্যটিও ঐ গুণের অধিকারী হবে, এরূপ অনুমান প্রক্রিয়াকে সাদৃশ্যানুমান বলে। যেমন- পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য আছে। অর্থাৎ, উভয় গ্রহে মাটি, পানি, বায়ু ও নাতিশীতোষ্ণ আবহাওয়া আছে। পৃথিবীতে জীব বাস করে। অতএব, মঙ্গল গ্রহেও জীব বাস করে। এভাবে সাদৃশ্যানুমানে দুটি বস্তু বা ঘটনার মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য দেখানো হয়। তার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।তেমনি উদ্দীপকের চিত্র-২ এ বলা হয়েছে , মানুষের মতো রোবট কথা বলে। মানুষের হৃদপিণ্ড আছে। সুতরাং রোবটেরও হৃদপিণ্ড আছে। এখানে মানুষের সাথে রোবটের কিছু সাদৃশ্যের ভিত্তিতে নতুন একটি বিষয় অনুমান করা হয়েছে। তাই বলা যায়, চিত্র-২ হলো সাদৃশ্যানুমানের দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
চিত্র-২ এ প্রতিফলিত বিষয়টির ব্যাখ্যা দাও।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর