উদ্দীপকের আরোহানুমানটিকে কি যথার্থ আরোহ বলা যায়? এ সম্পর্কে তোমার মতামত দাও ।
উত্তর: উদ্দীপকের পূর্ণাঙ্গ আরোহানুমানটিকে যথার্থ আরোহ বলা যায় না । এ সম্পর্কে আমার মতামত দেওয়া হলো-পূর্ণাঙ্গ আরোহের অন্তর্গত প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বস্তুত আরোহ অনুমানের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লম্ফ । কিন্তু পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে। এ কারণে পূর্ণাঙ্গ আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না। পূর্ণাঙ্গ আরোহ সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে বলে এর সিদ্ধান্তকে যথার্থ অর্থে সার্বিক বলা যায় না। কারণ এর সিদ্ধান্ত কতগুলো বিশেষ দৃষ্টান্তের সমষ্টি। যেমন- উদ্দীপকের মুহিব একটি বাক্সের প্রতিটি কলম, পরীক্ষা করে দেখে যে প্রত্যেকটি কলমই লাল রঙের। এ থেকে সে সিদ্ধান্ত নেয়, সবগুলো কলম হয় লাল। এখানে সে জানা থেকে অজানায় বিষয়ে যায়নি বরং জানা বিষয়ের ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত পূর্ণাঙ্গ আরোহ প্রকৃত আরোহ নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আরোহানুমানটিকে কি যথার্থ আরোহ বলা যায়? এ সম্পর্কে তোমার …
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর