দৃশ্যপট-১ এ কোন প্রকারের আরোহ নির্দেশিত হয়েছে? তার প্রকৃতি ব্যাখ্যা করো ।
উত্তর: দৃশ্যপট-১ এ বৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে।নিচে তা ব্যাখ্যা করা হলো-উদ্দীপকের দৃশ্যপট-১ এ বলা হয়েছে , কামাল দেখল তাদের গ্রামের ছাত্র রফিক শিক্ষিত, তুষার শিক্ষিত, শিশির শিক্ষিত। তখন সে সিদ্ধান্ত করল, সকল ছাত্র হয় শিক্ষিত। এ দৃষ্টান্তে আরোহমূলক লম্ফের সাহায্যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির পাশাপাশি কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে নিশ্চিত ও সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ কারণে এটি বৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত । বৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে এবং এই আরোহের সিদ্ধান্ত একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য হয়। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত গৃহীত হয় ঘটনার অভিজ্ঞতা বা নিরীক্ষণ থেকে। পাশাপাশি এই আরোহের সিদ্ধান্ত প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নীতির ওপর নির্ভরশীল । বৈজ্ঞানিক আরোহ পরিবেশ পরিবর্তনের মাধ্যমে দৃষ্টান্তসমূহকে পরীক্ষা করে। কারণ এই আরোহের লক্ষ্য থাকে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা। এ কারণে বৈজ্ঞানিক আরোহ নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-১ এ কোন প্রকারের আরোহ নির্দেশিত হয়েছে? তার প্রকৃতি ব্যাখ্য…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর