শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত অনুমানটির যথার্থতা নির্ণয় করো ।

উত্তর: উদ্দীপকে বর্ণিত বৈজ্ঞানিক অনুমানটির যথার্থতা রয়েছে নিচে তা নির্ণয় করা হলো— আরোহ অনুমানের যথার্থতা নির্ভর করে আরোহমূলক লম্ফের উপস্থিতি, সার্বিক সিদ্ধান্ত এবং আকারগত ও বস্তুগত সিদ্ধান্তের ওপর ভিত্তি করে। বৈজ্ঞানিক আরোহানুমানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণের ভিত্তিতে অর্থাৎ, আরোহমূলক লম্ফের সাহায্যে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ আরোহের আশ্রয়বাক্যগুলো আকারগত সত্যতার পাশাপাশি বস্তুগত সত্যতাও প্রমাণ করে বলে এ থেকে নিশ্চিত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। পাশাপাশি বৈজ্ঞানিক আরোহ সিদ্ধান্ত হিসাবে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে।তেমনি উদ্দীপকে বলা হয়েছে, গোলাপ হয় সুন্দর। জবা হয় সুন্দর। বেলি হয় সুন্দর। অতএব, সকল ফুল হয় সুন্দর। এই অনুমান প্রক্রিয়ার দৃষ্টান্তসমূহ আরোহমূলক লম্ফের সাহায্যে অভিজ্ঞতার আলোকে সংগ্রহ করা হয়েছে এবং কার্যকারণ নীতির ভিত্তিতে সংগৃহীত দৃষ্টান্ত থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই বলা যায় যে, এটি বৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত এবং এর যথার্থতা রয়েছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত অনুমানটির যথার্থতা নির্ণয় করো ।

উদ্দীপক

উদাহরণ: গোলাপ হয় সুন্দর । জবা হয় সুন্দর।বেলি হয় সুন্দর।সুতরাং সকল ফুল হয় সুন্দর।

Dinajpur · 2022

উত্তর

যে আরোহ পদ্ধতিতে আরোহের মূল বৈশিষ্ট্য হিসেবে আরোহমূলক লম্ফ থাকে তাকে বলে প্রকৃত আরোহ।

উত্তর

বৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে। এ কারণে বৈজ্ঞানিক আরোহকে প্রকৃত আরোহ বলা হয় । আরোহমূলক লম্ফের মাধ্যমে প্রকৃতির নিয়মানুবার্তিতা নীতি ও কার্যকারণ নীতির ওপর নির্ভর করে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপনের প্রক্রিয়াকে বৈজ্ঞানিক আরোহ বলে। যেমন— রহিম,জব্বার,আবুল ব্যক্তির মৃত্যু দেখে অনুমান করা হয় যে 'সকল মানুষ হয় মরণশীল'। এখানে আরোহমূলক লম্ফের সাহায্যে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরূপ আরোহমূলক লম্ফ উপস্থিতির কারণে বৈজ্ঞানিক আরোহকে প্রকৃত আরোহ বলা হয় ।

উত্তর

উদ্দীপকের উদাহরণের মাধ্যমে বৈজ্ঞানিক আরোহের ইঙ্গিত পাওয়া যায়। ব্যাখ্যা করা হলো-যে আরোহ অনুমানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। যেমন- রহিম , করিম,ফজলের বুদ্ধি পরীক্ষা করে বলা হলো সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্ৰাণী । এরূপ সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়াই হলো বৈজ্ঞানিক আরোহ। বস্তুত বৈজ্ঞানিক আরোহে অভিজ্ঞতার মাধ্যমে দৃষ্টান্ত সংগ্রহ করা হয় এবং কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সংগৃহীত দৃষ্টান্ত থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ।তেমনি উদ্দীপকের বলা হয়েছে , গোলাপ হয় সুন্দর। জবা হয় সুন্দর। বেলি হয় সুন্দর। অতএব, সকল ফুল হয় সুন্দর। এখানে ফুলের সাথে সুন্দরের সার্বিক সম্পর্ক কার্যকারণ সূত্রে এবং প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির সাহায্যে গ্রহণ করা হয়েছে । তাই বলা যায়, তথ্য-১ বৈজ্ঞানিক আরোহকেই নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত বৈজ্ঞানিক অনুমানটির যথার্থতা রয়েছে নিচে তা নির্ণয় করা হলো— আরোহ অনুমানের যথার্থতা নির্ভর করে আরোহমূলক লম্ফের উপস্থিতি, সার্বিক সিদ্ধান্ত এবং আকারগত ও বস্তুগত সিদ্ধান্তের ওপর ভিত্তি করে। বৈজ্ঞানিক আরোহানুমানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণের ভিত্তিতে অর্থাৎ, আরোহমূলক লম্ফের সাহায্যে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ আরোহের আশ্রয়বাক্যগুলো আকারগত সত্যতার পাশাপাশি বস্তুগত সত্যতাও প্রমাণ করে বলে এ থেকে নিশ্চিত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। পাশাপাশি বৈজ্ঞানিক আরোহ সিদ্ধান্ত হিসাবে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে।তেমনি উদ্দীপকে বলা হয়েছে, গোলাপ হয় সুন্দর। জবা হয় সুন্দর। বেলি হয় সুন্দর। অতএব, সকল ফুল হয় সুন্দর। এই অনুমান প্রক্রিয়ার দৃষ্টান্তসমূহ আরোহমূলক লম্ফের সাহায্যে অভিজ্ঞতার আলোকে সংগ্রহ করা হয়েছে এবং কার্যকারণ নীতির ভিত্তিতে সংগৃহীত দৃষ্টান্ত থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই বলা যায় যে, এটি বৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত এবং এর যথার্থতা রয়েছে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।