দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ যে দুটি বিষয়কে নির্দেশ করে তাদের মধ্যকার পার্থক্য নিরূপণ করো।
উত্তর: দৃশ্যকল্প-১ বৈজ্ঞানিক আরোহ এবং দৃশ্যকল্প-২ পূর্ণাঙ্গ আরোহকে নির্দেশ করে । নিচে উভয় আরোহের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো— দৃশ্যকল্প-১ এ উল্লেখিত বৈজ্ঞানিক আরোহ প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত। প্রকৃত আরোহের মৌলিক বৈশিষ্ট্য হিসেবে আরোহমূলক লম্ফ এখানে বিদ্যমান থাকে। আবার,দৃশ্যকল্প-২ এ উল্লেখিত পূর্ণাঙ্গ আরোহ অপ্রকৃত আরোহের অন্তর্ভুক্ত। এখানে আরোহের মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে আরোহমূলক লম্ফ নেই।দৃশ্যকল্প-১ এ উল্লেখিত বৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভরশীল। অন্যদিকে, দৃশ্যকল্প-২ এ উল্লেখিত পূর্ণাঙ্গ আরোহ কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে না। এখানে সবগুলো দৃষ্টান্ত গণনার মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। পাশাপাশি পূর্ণাঙ্গ আরোহ সীমিতসংখ্যক ব্যক্তি বা বস্তু সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। কিন্তু বৈজ্ঞানিক আরোহ ব্যাপক পরিসরে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ যে দুটি বিষয়কে নির্দেশ করে তাদের মধ্যকার…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর