উদাহরণ-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
উত্তর: উদাহরণ-১ এ অসাধু সাদৃশ্যানুমানের অনুপপত্তি ঘটেছে। ব্যাখ্যা করা হলো-যে সাদৃশ্যানুমানের ক্ষেত্রে দুটি বিষয়ের মধ্যে অমৌলিক, গুরুত্বহীন, অপ্রাসঙ্গিক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। যেমন—মানুষের মতো গাছপালার জন্ম, বৃদ্ধি ও মৃত্যু আছে। মানুষের বুদ্ধি আছে। অতএব, গাছপালারও বুদ্ধি আছে। বস্তুত এ অনুমানের সিদ্ধান্ত অপ্রাসঙ্গিক, বাহ্যিক সাদৃশ্যের প্রেক্ষাপটে গ্রহণ করা হয় । যেখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে কার্যকারণ সম্পর্ক অনুপস্থিত থাকে।তেমনি উদ্দীপকের উদাহরণ-১ এ বলা হয়েছে, চিনি ও লবণ সাদা, দানাদার এবং পানিতে গলে যায়। চিনি মিষ্টি স্বাদযুক্ত। সুতরাং , লবণও মিষ্টি স্বাদযুক্ত। বস্তুত এ ধরনের সিদ্ধান্তের বাস্তব কোনো ভিত্তি নেই। তাই বলা যায় যে, উদাহরণ-১ এর দৃষ্টান্তটি অসাধু সাদৃশ্যানুমানজনিত অনুপপত্তি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদাহরণ-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর