সাদৃশ্যানুমানের শ্রেণিবিভাগের আলোকে দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যকার পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ সাধু সাদৃশ্যানুমান এবং দৃশ্যকল্প-২ এ অসাধু সাদৃশ্যানুমানের বিষয় লক্ষ করা যায়। নিচে উভয় সাদৃশ্যানুমানের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো-দৃশ্যকল্প-১ এ মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়ের সাদৃশ্য বা মিল অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ কারণে এটি সাধু সাদৃশ্যানুমানের দৃষ্টান্ত। এ সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো মৌলিক ও গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এর মূল্য ও গুরুত্ব অনেক বেশি। অপরদুকে, দৃশ্যকল্প-২ এ বর্ণিত, হাঁস ও মুরগি উভয়েরই পাখা আছে, ডিম দেয় ও শব্দ করে ডাকতে পারে। হাঁস যেহেতু পানিতে সাঁতার কাটে মুরগিও তেমনি পানিতে সাঁতার কাটে। এই দৃষ্টান্তে অমৌলিক, গুরুত্বহীন ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। এ কারণে এটি অসাধু সাদৃশ্যানুমানের দৃষ্টান্ত। এ অনুমানে সাদৃশ্যের বিষয়গুলো বাহ্যিক, গুরুত্বহীন ও অজ্ঞাত হওয়ায় অনুপপত্তি বা যুক্তিদোষ ঘটে।দৃশ্যকল্প-১ এ উল্লেখিত সাধু সাদৃশ্যানুমান প্রকৃতির নিয়মকানুন ও কার্যকারণ নীতির সাথে সঙ্গতিপূর্ণ বলে জ্ঞানচর্চার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। কিন্তু দৃশ্যকল্প-২ এ উল্লেখিত অসাধু সাদৃশ্যানুমান সামাজিক কুসংস্কার, লোকবিশ্বাস ও কাল্পনিক চিন্তাধারার ওপর নির্ভরশীল বলে বিশুদ্ধ জ্ঞানচর্চার ক্ষেত্রে অন্তরায় হিসেবে কাজ করে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
সাদৃশ্যানুমানের শ্রেণিবিভাগের আলোকে দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর