দৃশ্যকল্প-১ এ প্রকৃত আরোহের কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ অবৈধ সামান্যীকরণ বা সার্বিকীকরণ অনুপপত্তি ঘটেছে।ব্যাখ্যা করা হলো- অবৈজ্ঞানিক আরোহে অনুকূল অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে কোনো অস্থায় যদি একটি প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া যায়, তবে সিদ্ধান্তটি ভ্রান্ত বলে প্রমাণিত হয়। এ জাতীয় ভ্রান্ত সিদ্ধান্তকে অবৈধ সামান্যীকরণ বা সার্বিকীকরণ বলে। যেমন- একটি গ্রামের সকল মানুষ অসৎ, সকল গ্রামের মানুষ হয় অসৎ। কিন্তু যে সময় অন্য গ্রামে সৎ মানুষের সন্ধান পাওয়া যায় সে সময় উক্ত সিদ্ধান্তটি ভ্রান্ত হিসেবে প্রমাণিত হয়। এরূপ ভ্রান্ত সিদ্ধান্তের কারণে যে অনুপপত্তি ঘটে, তাকে অবৈধ সামান্যীকরণ বলে।তেমনি দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, এ যাবত যতজন মানবিক বিভাগের ছাত্র দেখেছি তারা সবাই ভদ্র ও মার্জিত। তাই মানবিক বিভাগের সকল ছাত্র হয় ভদ্র ও মার্জিত। এখানে শুধু অনুকূল অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই বলা যায় যে, দৃষ্টান্তটিতে অবৈধ সামান্যীকরণ বা সার্বিকীকরণ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ প্রকৃত আরোহের কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর