দৃশ্যকল্প-২ এ ইঙ্গিতকৃত অনুমানটি মূল্যায়ন করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ ইঙ্গিতকৃত অনুমানটি হলো সাধু সাদৃশ্যানুমান ।নিচে তা মূল্যায়ন করা হলো-উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ বলা হয়েছে, মানুষ ও উদ্ভিদের মধ্যে জন্ম, বৃদ্ধি, মৃত্যু, বংশবিস্তার ও খাদ্যগ্রহণ ইত্যাদি বিষয়ে মিল আছে। মানুষের প্রাণ আছে। সুতরাং উদ্ভিদেরও প্রাণ আছে। এভাবে সাধু সাদৃশ্যানুমানে দুটি বস্তু বা ঘটনার মধ্যে কয়েকটি বিষয়ে মৌলিক সাদৃশ্য দেখানো হয়। তারপর তাদের একটির মধ্যে কোনো বিশেষ গুণ বিদ্যমান থাকলে অনুমান করা হয় যে ঐ গুণটি অপরটিতেও বিদ্যমান। সাধু সাদৃশ্যানুমানে কার্যকারণ সম্পর্ক ছাড়াই দুটি বস্তু বা ঘটনার মধ্যে কেবল সাদৃশ্যের ভিত্তিতে অনুমান করা হয়। তাই এর সিদ্ধান্ত হয় সম্ভাব্য। তবে কোনো কোনো ক্ষেত্রে সম্ভাব্যতার মাত্রা বেশি হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে এর মাত্রা কম হয়।তাই বলা যায় উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ ইঙ্গিতকৃত অনুমানটি হলো সাধু সাদৃশ্যানুমান।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ ইঙ্গিতকৃত অনুমানটি মূল্যায়ন করো।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর