উদ্দীপকে শ্রেয়সীর বক্তব্যে সাদৃশ্যানুমানের যে বিষয়টি ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে শ্রেয়সীর বক্তব্যে সাদৃশ্যানুমানের বৈশিষ্ট্যের বিষয়টি ফুটে উঠেছে। তা বিশ্লেষণ করা হলো-সাদৃশ্যানুমানে সাদৃশ্যের ভিত্তিতে অনুমানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ, দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য থাকলে আমরা অনুমান করি যে, তাদের মধ্যে অপর কোনো বিষয়েও সাদৃশ্য থাকবে। সাদৃশ্যানুমানে আমরা বিশেষ থেকে বিশেষে উপনীত হই। অর্থাৎ, সাদৃশ্যানুমানের বেলায় আমরা মাত্র দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ করে তাদের একটির ভিত্তিতে অপরটি সম্বন্ধে কোনো সিদ্ধান্ত অনুমান করে থাকি।তেমনি উদ্দীপকের ঘটনায় বলা হয়েছে , শ্রেয়সী বললো, 'আম আর পেয়ারা দেখতে সুন্দর এবং খেতে সুস্বাদু। আম পুষ্টিকর ফল। সুতরাং পেয়ারাও পুষ্টিকর ফল।' এখানে সে আম ফলের সাদৃশ্যের ভিত্তিতে পেয়ারা ফল সম্বন্ধে সিদ্ধান্ত গ্রহণ করেছে। সাদৃশ্যানুমানে প্রকারভেদ অনুসারে শ্রেয়সীর এই বক্তব্য সাধু সাদৃশ্যানুমানের দৃষ্টান্ত। এরূপ সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করার কারণে বলা যায়, শ্রেয়সীর বক্তব্যে সাদৃশ্যানুমানের বৈশিষ্ট্যের বিষয়টি ফুটে উঠেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে শ্রেয়সীর বক্তব্যে সাদৃশ্যানুমানের যে বিষয়টি ফুটে উঠেছে তা …
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর