উদ্দীপকে স্নেহার বক্তব্যে কোন প্রকার আরোহের ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে স্নেহার বক্তব্যে পূর্ণাঙ্গ আরোহের ইঙ্গিত রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-যে আরোহ অনুমানে সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়, তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহে সীমিত সংখ্যক দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেমন- একটি ঝুড়িতে দশটি আম আছে। তাদের প্রতিটির স্বাদ গ্রহণ করে দেখা গেল যে, প্রতিটি আমই মিষ্টি। তারপর সিদ্ধান্ত নেওয়া হলো যে, 'ঝুড়ির সব আমই মিষ্টি'। এক্ষেত্রে এ সামান্য যুক্তিবাক্যে উপনীত হওয়ার পদ্ধতিকে পূর্ণাঙ্গ আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহে কিছু সংখ্যক দৃষ্টান্ত কে পরীক্ষা করার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়।তেমনি উদ্দীপকে ঘটনায় বলা হয়েছে স্নেহা একটি বাগান ঘুরে ঘুরে দেখে বলে, 'বাগানে ৫০টি গাছের সবগুলো গাছই আম গাছ'। এখানে স্নেহা প্রতিটি দৃষ্টান্ত গণনা করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে। এ কারণে এটি পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে স্নেহার বক্তব্যে কোন প্রকার আরোহের ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্য…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর