দৃশ্যকল্প-২ এবং দৃশ্যকল্প-১ এ ইঙ্গিতকৃত আরোহের মধ্যে তুলনা করো।
উত্তর: দৃশ্যকল্প-২-এর মাধ্যমে বৈজ্ঞানিক আরোহ এবং দৃশ্যকল্প-১-এর মাধ্যমে অবৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে। আর এই দুই প্রকার আরোহের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। নিচে এদের তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করা হলো-দৃশ্যকল্প-১-এ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই দৃশ্যকল্প-১-এর মাধ্যমে বৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে। কেননা, যে আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। এই প্রকার আরোহের অনুকূল ও প্রতিকূল উভয় প্রকার দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। এখানে বিভিন্ন ঘটনার প্রাসঙ্গিকতা বিচার করে অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দেওয়া হয়। বৈজ্ঞানিক আরোেহ কার্যকারণ সম্পর্ক নির্ভর বলে এই প্রকার আরোহের মাধ্যমে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়।অপরদিকে, দৃশ্যকল্প-১-এ কেবল অনুকূল দৃষ্টান্তের অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই দৃশ্যকল্প-১-এর মাধ্যমে অবৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে। অবৈজ্ঞানিক আরোহে প্রতিকূল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয় না। এখানে ঘটনার প্রাসঙ্গিকতার বিচার করে অপ্রয়োজনীয় অংশগুলো বাদা দেওয়া হয় না। এই প্রকার আরোহে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না। তাই অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তের নিশ্চয়তা দেওয়া যায় না। কেননা, কোনো একটি প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া গেলে সমগ্র সিদ্ধান্তটি ভ্রান্ত হয়ে যায়। এজন্য অবৈজ্ঞানিক আরোহের মাধ্যমে কোনো সাধারণ সত্য প্রতিষ্ঠা করা যায় না।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে বৈজ্ঞানিক আরোহের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য বিদ্যমান, যা অবৈজ্ঞানিক আরোহের মধ্যে থাকে না। তাই উভয় প্রকার আরোহের মধ্যে বৈজ্ঞানিক আরোেহ বেশি পুরুত্বের দাবিদার।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এবং দৃশ্যকল্প-১ এ ইঙ্গিতকৃত আরোহের মধ্যে তুলনা করো।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর