দৃশ্যকল্প-২ এবং দৃশ্যকল্প-১ এ বর্ণিত আরোহের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ পূর্ণাঙ্গ আরোহ এবং দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। নিচে উভয় আরোহের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা হলো-আমরা জানি, বৈজ্ঞানিক আরোহ ও পূর্ণাঙ্গ আরোহ উভয়ই আরোহের অন্তর্ভুক্ত। বৈজ্ঞানিক আরোহ বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার মাধ্যমে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। আর পূর্ণাঙ্গ আরোহ একটি বিষয়ের সকল দৃষ্টান্ত গণনার মাধ্যমে সীমিত ক্ষেত্রে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত হতে পারে। পূর্ণাঙ্গ আরোহে কোনো শ্রেণির সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বলে এর থেকে প্রাপ্ত সিদ্ধান্তও নিশ্চিত হয়ে থাকে। তবে উভয়ের মধ্যে কিছু বৈসাদৃশ্যমূলক সম্পর্কও পরিলক্ষিত হয়। বৈজ্ঞানিক আরোহে এর মৌলিক বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে। অন্যদিকে, পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে না। বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নিয়মের ওপর নির্ভরশীল। এখানে সিদ্ধান্ত স্থাপনের পূর্বে ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়। কিন্তু পূর্ণাঙ্গ আরোহ কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে না। এখানে সবগুলো দৃষ্টান্ত গণনার মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। বৈজ্ঞানিক আরোহ ব্যাপক পরিসরে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে। কিন্তু পূর্ণাঙ্গ আরোহ ব্যাপক পরিসরে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে না। সুতরাং দেখা যাচ্ছে যে, পূর্ণাঙ্গ আরোহ ও বৈজ্ঞানিক আরোহ বিভিন্ন দিক থেকে পৃথক।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এবং দৃশ্যকল্প-১ এ বর্ণিত আরোহের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ …
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর