শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ ইঙ্গিতকৃত অনুমানটি ব্যাখ্যা করো।

উত্তর: দৃশ্যকল্প-১-এর মাধ্যমে বৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে।প্রকৃত আরোহের শ্রেণিবিভাগগুলোর মধ্যে প্রথমটি হলো বৈজ্ঞানিক আরোহ। এই প্রকার আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাই বলা যায়, যে আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলে।তেমনি দৃশ্যকল্প-১-এ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই দৃশ্যকল্প-১-এর মাধ্যমে বৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে। বৈজ্ঞানিক আরোহের অনুকূল ও প্রতিকূল উভয় প্রকার দৃষ্টান্ত বিবেচনা করা হয়। বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ সম্পর্ক নির্ভর বিধায় এই প্রকার আরোহের সিদ্ধান্ত নিশ্চিত হয়। তাই বৈজ্ঞানিক আরোহের মাধ্যমে সাধারণ সত্য প্রতিষ্ঠা করা যায়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ ইঙ্গিতকৃত অনুমানটি ব্যাখ্যা করো।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: হাঁস, মুরগি, ঘুঘু এবং কবুতর মরণশীল। অতএব, সব পাখি মরণশীল।দৃশ্যকল্প-২: জাইন তার বাগানের সবগুলো গাছ পরীক্ষা করে দেখতে পেল যে, তাদের রং সবুজ। অতএব, তার বাগানের সব গাছ হয় সবুজ।

Mymensingh · 2021

উত্তর

যে সাদৃশ্যানুমানে দুটি বিষয় বা ঘটনার বাহ্যিক, অমৌলিক ও গুরুত্বহীন বিষয়ের সাদৃশ্য অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে।

উত্তর

সাদৃশ্যানুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে এদের সিদ্ধান্ত বিশেষ বাক্য হয়। সাদৃশ্যানুমানের ক্ষেত্রে একটি বৈশিষ্ট্য কোনো বিষয় বা শ্রেণির মাঝে উপস্থিত দেখে তার আলোকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, ঐ বিশেষ বৈশিষ্ট্য অন্যকোনো বিষয় বা শ্রেণির মাঝে উপস্থিত থাকবে। উদাহরণস্বরূপ বলা যায়, মানুষ ও গাছপালার জন্ম, মৃত্যু, বংশবৃদ্ধি এসব বৈশিষ্ট্যে সাদৃশ্য রয়েছে। মানুষ বড় হয়। অতএব, গাছপালাও বড় হয়। এভাবে কোনো একটি বিশিষ্ট বিষয় সম্পর্কে সাদৃশ্যানুমানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে এর সিদ্ধান্ত বিশেষ বাক্য হয়।

উত্তর

দৃশ্যকল্প-১-এর মাধ্যমে বৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে।প্রকৃত আরোহের শ্রেণিবিভাগগুলোর মধ্যে প্রথমটি হলো বৈজ্ঞানিক আরোহ। এই প্রকার আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাই বলা যায়, যে আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলে।তেমনি দৃশ্যকল্প-১-এ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই দৃশ্যকল্প-১-এর মাধ্যমে বৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে। বৈজ্ঞানিক আরোহের অনুকূল ও প্রতিকূল উভয় প্রকার দৃষ্টান্ত বিবেচনা করা হয়। বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ সম্পর্ক নির্ভর বিধায় এই প্রকার আরোহের সিদ্ধান্ত নিশ্চিত হয়। তাই বৈজ্ঞানিক আরোহের মাধ্যমে সাধারণ সত্য প্রতিষ্ঠা করা যায়।

উত্তর

দৃশ্যকল্প-২ এ পূর্ণাঙ্গ আরোহ এবং দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। নিচে উভয় আরোহের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা হলো-আমরা জানি, বৈজ্ঞানিক আরোহ ও পূর্ণাঙ্গ আরোহ উভয়ই আরোহের অন্তর্ভুক্ত। বৈজ্ঞানিক আরোহ বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার মাধ্যমে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। আর পূর্ণাঙ্গ আরোহ একটি বিষয়ের সকল দৃষ্টান্ত গণনার মাধ্যমে সীমিত ক্ষেত্রে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত হতে পারে। পূর্ণাঙ্গ আরোহে কোনো শ্রেণির সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বলে এর থেকে প্রাপ্ত সিদ্ধান্তও নিশ্চিত হয়ে থাকে। তবে উভয়ের মধ্যে কিছু বৈসাদৃশ্যমূলক সম্পর্কও পরিলক্ষিত হয়। বৈজ্ঞানিক আরোহে এর মৌলিক বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে। অন্যদিকে, পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে না। বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নিয়মের ওপর নির্ভরশীল। এখানে সিদ্ধান্ত স্থাপনের পূর্বে ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়। কিন্তু পূর্ণাঙ্গ আরোহ কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে না। এখানে সবগুলো দৃষ্টান্ত গণনার মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। বৈজ্ঞানিক আরোহ ব্যাপক পরিসরে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে। কিন্তু পূর্ণাঙ্গ আরোহ ব্যাপক পরিসরে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে না। সুতরাং দেখা যাচ্ছে যে, পূর্ণাঙ্গ আরোহ ও বৈজ্ঞানিক আরোহ বিভিন্ন দিক থেকে পৃথক।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।