শেয়ারFacebookWhatsApp

প্রকৃত আরোহের প্রকরণ হিসেবে দৃশ্যকল্প ১ ও ২ এর সম্পর্ক বিশ্লেষণ করো।

উত্তর: প্রকৃত আরোহের প্রকরণ হিসেবে দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মাধ্যমে যথাক্রমে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে। এ দুই প্রকার আরোহের মধ্যে বিভিন্ন দিক দিয়ে সম্পর্ক রয়েছে। নিচে এদের সম্পর্ক বিশ্লেষণ করা হলো-দৃশ্যকল্প-১ এ বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে বৈজ্ঞানিক আরোহের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। আর দৃশ্যকল্প-২ এর মাধ্যমে অবৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে। কেননা আরোহে যে প্রক্রিয়া অনুসরণ করা হয় এখানে সে প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ উভয়ই প্রকৃত আরোহ। উভয় প্রকার আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। কেননা, উভয় ক্ষেত্রেই বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে সার্বিকে গমন করা হয়। বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক উভয় প্রকার আরোহের ক্ষেত্রে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি সাধারণভাবে বর্তমান থাকে। উভয় প্রকার আরোহের সিদ্ধান্ত সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। কেননা উভয় ক্ষেত্রেই সিদ্ধান্তে নতুন তথ্য প্রকাশিত হয়। তাই উভয় প্রকার আরোহ জ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক উভয় প্রকার আরোহের মধ্যে বিভিন্ন দিক দিয়ে সম্পর্ক রয়েছে। তবে বিভিন্ন দিক থেকে এদের মধ্যে পার্থক্য রয়েছে। কারণ বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নীতি নির্ভর হলেও অবৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নীতি নির্ভর নয়। এ কারণে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত হলেও অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হয়ে থাকে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

প্রকৃত আরোহের প্রকরণ হিসেবে দৃশ্যকল্প ১ ও ২ এর সম্পর্ক বিশ্লেষণ করো।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: ফলের মেলায় গিয়ে পরিদর্শক দেখলেন ১নং দোকানের আম হয় সুস্বাদু, ২নং দোকানের আম হয় সুস্বাদু, ৩নং দোকানের আম হয় সুস্বাদু। তাই তিনি খুশি হয়ে বললেন, "মেলার সব দোকানের আম হয় সুস্বাদু।"দৃশ্যকল্প-২: এ যাবৎ আমি বাংলাদেশের যত গ্রীষ্মকালীন ফল খেয়ে দেখেছি সব ফলই সুস্বাদু। অতএব বাংলাদেশের গ্রীষ্মকালীন সব ফলই হয় সুস্বাদু।

Rajshahi · 2021

উত্তর

প্রকৃত আরোহ তিন প্রকার। যথা: ১. বৈজ্ঞানিক আরোহ, ২. অবৈজ্ঞানিক আরোহ এবং ৩. সাদৃশ্যানুমান।

উত্তর

কার্যকারণ নীতি অনুসরণ না করার কারণে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হয়। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করে অবৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখানে প্রতিকূল দৃষ্টান্তের কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা হয় না বলে সিদ্ধান্ত সব সময়ই সম্ভাব্য হয়। যেমন- ঢাকা শহরে কতিপয় কাক দেখে সিদ্ধান্ত গ্রহণ করা হলো, 'সকল কাক হয় কালো'। এখানে কার্যকারণ সম্পর্ক ছাড়াই বাস্তব অভিজ্ঞতার সাহায্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই কারণে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সর্বদা সম্ভাব্য হয়।

উত্তর

দৃশ্যকল্প-১ এ প্রকৃত আরোহের রূপটি প্রতিফলিত হয়েছে। ব্যাখ্যা করা হলো-প্রকৃত আরোহ হলো একটি বৌদ্ধিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আরোহমূলক লম্ফ বা অল্প দৃষ্টান্ত থেকে সমগ্র বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।যেমন- ঢাকার কাক হয় কালো, রাজশাহীর কাক হয় কালো, খুলনার কাক হয় কালো, অতএব, বাংলাদেশের সকল কাক হয় কালো। এখানে আরোহমূলক লক্ষের সাহায্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে এটি প্রকৃত আরোহের দৃষ্টান্ত।তেমনি দৃশ্যকল্প-১ এ বর্ণিত, ফলের মেলায় গিয়ে পরিদর্শক দেখলেন ১নং দোকানের আম হয় সুস্বাদু, ২নং দোকানের আম হয় সুস্বাদু, ৩নং দোকানের আম হয় সুস্বাদু। তাই তিনি খুশি হয়ে বললেন, 'মেলার সব দোকানের আম হয় সুস্বাদু।' এখানে পরিদর্শক মহোদয় আরোহমূলক লঞ্চের সাহায্যে সার্বিক সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তাই বলা যায়, তার এই সিদ্ধান্ত প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত।

উত্তর

প্রকৃত আরোহের প্রকরণ হিসেবে দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মাধ্যমে যথাক্রমে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে। এ দুই প্রকার আরোহের মধ্যে বিভিন্ন দিক দিয়ে সম্পর্ক রয়েছে। নিচে এদের সম্পর্ক বিশ্লেষণ করা হলো-দৃশ্যকল্প-১ এ বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে বৈজ্ঞানিক আরোহের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। আর দৃশ্যকল্প-২ এর মাধ্যমে অবৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে। কেননা আরোহে যে প্রক্রিয়া অনুসরণ করা হয় এখানে সে প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ উভয়ই প্রকৃত আরোহ। উভয় প্রকার আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। কেননা, উভয় ক্ষেত্রেই বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে সার্বিকে গমন করা হয়। বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক উভয় প্রকার আরোহের ক্ষেত্রে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি সাধারণভাবে বর্তমান থাকে। উভয় প্রকার আরোহের সিদ্ধান্ত সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। কেননা উভয় ক্ষেত্রেই সিদ্ধান্তে নতুন তথ্য প্রকাশিত হয়। তাই উভয় প্রকার আরোহ জ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক উভয় প্রকার আরোহের মধ্যে বিভিন্ন দিক দিয়ে সম্পর্ক রয়েছে। তবে বিভিন্ন দিক থেকে এদের মধ্যে পার্থক্য রয়েছে। কারণ বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নীতি নির্ভর হলেও অবৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নীতি নির্ভর নয়। এ কারণে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত হলেও অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হয়ে থাকে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।