উদ্দীপকে কোন প্রকরণের অপ্রকৃত আরোহের ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে অপ্রকৃত আরোহের অন্যতম প্রকরণ পূর্ণাঙ্গ আরোহের ইঙ্গিত করা হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-যে আরোহ অনুমানে সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়, তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। যেমন- একটি ঝুড়িতে রাখা ১৫টি আঙ্গুরের স্বাদ পরীক্ষা করে বলা হলো, 'ঝুড়ির সকল আঙ্গুর হয় টক'। এই সার্বিক বাক্যটির সত্যতা পরীক্ষার জন্য স্বতন্ত্রভাবে প্রতিটি আঙ্গুর খেয়ে পরীক্ষা করা হয়েছে। এ কারণে এটি পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত। তেমনি উদ্দীপকে বর্ণিত ঘটনায় তমা তার মামার সাথে একটি নার্সারিতে বেড়াতে যায়। সেখানে সে গণনা করে দেখে, ছোট-বড় মিলিয়ে ২৫০টি গাছ আছে। সবগুলো গাছই বিভিন্ন ফুলের গাছ। এর পর সে তার মামাকে বল, "সবগুলো গাছই ফুলের।" এখানে সে প্রতিটি গাছ যাচাই করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। তাই বলা যায় যে, তার এই বক্তব্য পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন প্রকরণের অপ্রকৃত আরোহের ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর