যুক্তি-১ এ কোন ধরনের আরোহের উল্লেখ রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: যুক্তি-১ এ অবৈজ্ঞানিক আরোহের উল্লেখ রয়েছে। ব্যাখ্যা করা হলো-কার্যকারণ সম্পর্কের ওপর নির্ভর না করে শুধু অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করার যে প্রক্রিয়া তাই অবৈজ্ঞানিক আরোহ। এই আরোহ প্রক্রিয়ায় সবসময় সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করা হয়। আমরা জানি, অবৈজ্ঞানিক আরোহ প্রক্রিয়ার মূল সূত্র হচ্ছে, একটি ঘটনা সবসময়ই সত্য হতে দেখা গেছে কখনো এর কোনো বিরুদ্ধ দৃষ্টান্ত ঘটেনি। অতএব, এ ঘটনাটি সত্য। মূলত এ আরোহে কতকগুলো অনুকূল দৃষ্টান্তের গণনার ভিত্তিতেই সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়।তেমনি যুক্তি-১ এ বলা হয়েছে , আমি এ যাবৎ লাল রঙের যত ফুল দেখেছি তার সবগুলোই গন্ধহীন। গন্ধহীন ব্যতীত লাল রঙের ফুল দেখেনি। অতএব, সকল লাল রঙের ফুল হয় গন্ধহীন। এই যুক্তি প্রক্রিয়ায় কেবল অনুকূল অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই বলা যায়, দৃষ্টান্তটি অবৈজ্ঞানিক আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
যুক্তি-১ এ কোন ধরনের আরোহের উল্লেখ রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর