দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এ নির্দেশিত অনুমান দুটির তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর মাধ্যমে যথাক্রমে অসাধু ও সাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। নিচে এদের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো-দৃষ্টান্ত-১-এর দুই সহোদর ভাইয়ের মধ্যে বিভিন্ন অমৌলিক ও বাহ্যিক সাদৃশ্য বিবেচনা করে একজন অধ্যাপক বিধায় অন্যজনকেও অধ্যাপক হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই দৃষ্টান্ত-১-এর মাধ্যমে অসাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। এই প্রকার সাদৃশ্যানুমানে সাদৃশ্যের ক্ষেত্রে মৌলিকতা থাকে না। এখানে একদিকে সাদৃশ্য অপ্রাসঙ্গিক থাকে অন্যদিকে অজ্ঞাত ও বৈসাদৃশ্যমূলক বিষয়ের সংখ্যা বেশি থাকে। এখানে কার্যকারণ সম্পর্কের কোনো ইঙ্গিত থাকে না। অসাধু সাদৃশ্যানুমানের সিদ্ধান্তের কোনো যৌক্তিক ভিত্তি থাকে না। এ কারণে এই প্রকার সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত ভ্রান্ত ও অনুপপত্তি দোষে দুষ্ট থাকে। অসাধু সাদৃশ্যানুমানের সিদ্ধান্তের কোনো মূল্য ও গুরুত্ব নেই। অপরপক্ষে, দৃষ্টান্ত-২-এ দুটি বিষয়ে মৌলিক, প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্য বিবেচনা করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই দৃষ্টান্ত-২-এর মাধ্যমে সাধু সাদৃশ্যানুমানে অজ্ঞাত বিষয়ের চেয়ে জ্ঞাত ও সাদৃশ্য বেশি থাকে। এখানে কার্যকারণ সম্পর্কের ইঙ্গিত থাকে এবং সাধু সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত সত্য হবার সম্ভাবনা বেশি থাকে। তাই এখানে অনুপপত্তির তেমন কোনো আশঙ্কা থাকে না। এটি একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। তাই এটি বৈজ্ঞানিক অনুসন্ধানের পথনির্দেশ করে।উপরের আলোচনা থেকে বলা যায় যে, বলা যায়, অসাধু ও সাধু সাদৃশ্যানুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। আর উভয় প্রকার সাদৃশ্যানুমানের মদ্যে সাধু সাদৃশ্যানুমানের গুরুত্বও গ্রহণযোগ্যতা বেশি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এ নির্দেশিত অনুমান দুটির তুলনামূলক বিশ্লে…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর