উদ্দীপকে কোন আরোহের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে পূর্ণাঙ্গ আরোহের প্রতিফলন ঘটেছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-যে আরোহ অনুমানে সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়, তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহে সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হয় বলে এই আরোহকে পূর্নাঙ্গ আরোহ বলা হয়। পূর্ণাঙ্গ আরোহে পূর্ণাঙ্গ দৃষ্টান্ত উল্লেখ থাকে।তেমনি উদ্দীপকে বলা হয়েছে, একটি কলেজের দ্বাদশ শ্রেণির নির্বাচনি পরীক্ষায় যুক্তিবিদ্যার ৫০টি উত্তরপত্র ছিল। প্রতিটি উত্তরপত্র মূল্যায়ন করে দেখা গেল যুক্তিবিদ্যার প্রত্যেক ছাত্র-ছাত্রীই A+ পেয়েছে। এ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা যায় ঐ কলেজের যুক্তিবিদ্যার সকল ছাত্র- ছাত্রীই হয় A+ এর অধিকারী। এভাবে প্রতিটি দৃষ্টান্ত যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করার কারণে এটি পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন আরোহের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর