দৃশ্যকল্প-১ এ কোন ধরনের প্রকৃত আরোহের ইঙ্গিত আছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক আরোহের ইঙ্গিত আছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকরণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বা Scientific Induction বলে। এ আরোহে অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক উপাদানগুলোকে অপনয়ন করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাই বলা যায়, বৈজ্ঞানিক আরোহের মধ্যে আরোহের সকল মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান থাকে এবং এ প্রকার আরোহ অন্যান্য আরোহ থেকে অনেক বেশি গুরুত্ব বহন করে।তেমনি দৃশ্যকল্প-১ এ বর্ণিত, একজন ডায়াবেটিক রোগীর রোগ শনাক্তের জন্য খাওয়ার পূর্বে এবং খাওয়ার দুই ঘণ্টা পর পরীক্ষাগারে রক্ত পরীক্ষা করে ডাক্তার চূড়ান্তভাবে নিশ্চিত হন তার ডায়াবেটিক হয়েছে। ডাক্তারের এই সিদ্ধান্ত আরোহের মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায় উদ্দীপকের দৃশ্যকল্প-১ বৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের প্রকৃত আরোহের ইঙ্গিত আছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর