দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুমানের ইঙ্গিত দেয়? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ অসাধু সাদৃশ্যানুমানের ইঙ্গিত দেয়। নিচে তা ব্যাখ্যা করা হলো-যে সাদৃশ্যানুমানের ক্ষেত্রে দুটি বিষয়ের মধ্যে অমৌলিক, গুরুত্বহীন অপ্রাসঙ্গিক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়, তাকেঅসাধু সাদৃশ্যানুমান বলে। এ ধরনের অনুমানে দুটি বিষয়ের অমৌলিক,গুরুত্বহীন ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় বলে এই অনুমান অবৈধ হয়। অসাধু সাদৃশ্যানুমান সর্বদা অসত্য ও ভ্রান্ত পথে পরিচালিত হয়। কারণ এই সাদৃশ্যানুমানের সাদৃশ্যের বিষয়গুলো নিতান্তই অবান্তর ও অপ্রাসঙ্গিক।দৃশ্যকল্প-১ এ বর্ণিত, জুঁই দেখতে তার ভাইয়ের মতো। তার ভাই একজন বিখ্যাত সাহিত্যিক। সুতরাং জুই অবশ্যই একজন বিখ্যাত সাহিত্যিক। এই যুক্তির অনুমানের সিদ্ধান্ত অপ্রাসঙ্গিক ও অমৌলিক এবং বাহ্যিক সাদৃশ্যমূলক। এখানে কোনো কার্যকারণ সম্পর্কের প্রভাব নেই। আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের বৈসাদৃশ্য ও অজ্ঞাত বিষয়ের সংখ্যা বেশি। তাই বলা যায় যে, এটি অসাধু সাদৃশ্যানুমানের দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুমানের ইঙ্গিত দেয়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর