দৃশ্যকল্প-২ এ যে ধরনের আরোহের প্রতিফলন ঘটেছে তাকে প্রকৃত আরোহ বলা যায় কি? বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এর দৃষ্টান্ত হলো পূর্ণাঙ্গ আরোহ। আরোহমূলক লম্ফ না থাকার কারণে এটি প্রকৃত আরোহ নয়।যে আরোহ অনুমানে প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়, তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহে প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করার পর সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বস্তুত আরোহ অনুমানের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লম্ফের উপস্থিতি। কিন্তু পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে। এ কারণে পূর্ণাঙ্গ আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না। পূর্ণাঙ্গ আরোহ সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে বলে এর সিদ্ধান্তকে যথার্থ অর্থে সার্বিক বলা যায় না। কারণ এর সিদ্ধান্ত কতকগুলো বিশেষ দৃষ্টান্তের সমষ্টি। যেমন: দৃশ্যকল্প-২ এ উল্লেখিত বারী সাহেব বাজার থেকে আম ক্রয় করতে যান। বিক্রেতা বলেন, ঝুড়ির সব আমই মিষ্টি। কিন্তু বারী সাহেব বলেন, সব আম খেলে বুঝতে পারবো সব আম মিষ্টি কিনা। অর্থাৎ, তিনি প্রতিটি আম যাচাই করে সিদ্ধান্ত নিতে চান। তার এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আরোহমূলক লম্ফ অনুপস্থিত রয়েছে। এ কারণে তার এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত যা প্রকৃত আরোহ নয়। ব্রিটিশ যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল মনে করেন, পূর্ণাঙ্গ আরোহ নিছক জ্ঞাত ঘটনাবলির সংক্ষিপ্ত সমষ্টিকরণ। তাই বলা যায়, পূর্ণাঙ্গ আরোহ হলো অপ্রকৃত আরোহ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ যে ধরনের আরোহের প্রতিফলন ঘটেছে তাকে প্রকৃত আরোহ বলা য…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর