আরোহের প্রকারভেদের আলোকে আশরাফ ও মনিরের বক্তব্যের তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: আশরাফ ও মনিরের বক্তব্যে পূর্ণাঙ্গ ও অবৈজ্ঞানিক আরোহের প্রতিফলন ঘটেছে। নিচে উদ্দীপকের আলোকে উভয় আরোহের পার্থক্য বিশ্লেষণ করা হলো-পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে। তাই এটি অপ্রকৃত আরোহের একটি প্রকরণ। কিন্তু অবৈজ্ঞানিক আরোহ 'আরোহমূলক লম্ফ' নির্ভর বলে এটি প্রকৃত আরোহের একটি প্রকরণ। উদ্দীপকের মনির আরোহমূলক লম্ফের মাধ্যমে কতিপয় দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। সুতরাং, তার বক্তব্য অবৈজ্ঞানিক আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ। অন্যদিকে, আশরাফ কোপা আমেরিকার ফুটবল ম্যাচের ১০টি খেলা দেখে বলে, কোপা আমেরিকার সব খেলাই ভালো মানের। এরূপ প্রতিটি দৃষ্টান্ত যাচাই করার কারণে তার বক্তব্যে আরোহমূলক লম্ফ অনুপস্থিত।পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্ত সর্বদা অল্প কিছু দৃষ্টান্তের প্রত্যেকটিকে নিরীক্ষণের ভিত্তিতে প্রতিষ্ঠা করা হয়। ফলে তা সার্বিকীকরণ না হয়ে হয় 'সমষ্টিকরণ'। কিন্তু অবৈজ্ঞানিক আরোহে মাত্র কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সমগ্র বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গঠন করা হয়। ফলে এটি হয় যথার্থ সার্বিকীকরণ। তাই বলা যায়, অবৈজ্ঞানিক ও পূর্ণাঙ্গ আরোহের মধ্যে পার্থক্য বিদ্যমান।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
আরোহের প্রকারভেদের আলোকে আশরাফ ও মনিরের বক্তব্যের তুলনামূলক বিশ্লেষ…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর