দৃশ্যকল্প-১ এ কোন ধরনের আরোহের প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ সাদৃশ্যানুমানের প্রকাশ ঘটেছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-দুটি বস্তু বা ঘটনার মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ করে যদি অনুমান করা হয় যে, তারা একটি বিশেষ গুণের অধিকারী হলে, তা হলে অন্যটিও ঐ গুণের অধিকারী হবে। এরূপ অনুমান প্রক্রিয়াকে সাদৃশ্যানুমান বলে। যেমন- পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে কয়েকটি সাদৃশ্য আছে। অর্থাৎ, উভয় গ্রহে মাটি, পানি, বায়ু ও নাতিশীতোষ্ণ আবহাওয়া আছে। পৃথিবীতে জীব বাস করে। অতএব, মঙ্গল গ্রহেও জীব বাস করে। এভাবে সাদৃশ্যানুমানে দুটি বস্তু বা ঘটনার মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য দেখানো হয়। তারপর যদি দেখা যায় যে, তাদের একটির মধ্যে কোনো বিশেষ গুণ বিদ্যমান থাকে তাহলে অনুমান করা হয় ঐ গুণটি অপরটিতেও বিদ্যমান থাকে।তেমনি দৃশ্যকল্প-১ এ বর্ণিত, ভারতের মত বাংলাদেশও দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত, ঘনবসতিপূর্ণ ও কৃষিপ্রধান দেশ। ভারত একটি উন্নয়নশীল দেশ। অতএব, বাংলাদেশেও একটি উন্নয়নশীল দেশ। এখানে ভারতের বৈশিষ্ট্যে সাদৃশ্যের ভিত্তিতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সাদৃশ্যানুমানের সাথে সঙ্গতিপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের আরোহের প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর