শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে লিরার কর্মকাণ্ডে কোন শ্রেণির আরোহকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে লিরার কর্মকাণ্ড পূর্ণাঙ্গ আরোহকে নির্দেশ করে। যে আরোহ অনুমানে প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহের অন্তর্গত প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করার পর সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই এর সিদ্ধান্তটি নিশ্চিত সত্য হয়। বস্তুত আরোহ অনুমানের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লম্ফের (জানা থেকে অজানায় যাওয়া) উপস্থিতি। কিন্তু পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে। এ কারণে পূর্ণাঙ্গ আরোহ অপ্রকৃত আরোহের একটি প্রকার। উদ্দীপকের দেখতে পাই, লিরা তার বাবার ফাইল-পত্র পরিষ্কার করতে গিয়ে একটি একটি করে সবগুলো দেখে সে বুঝতে পারলো, সেগুলো সবই ইনকাম ট্যাক্স এর ফাইল । এখানে সিদ্ধান্তটি নিশ্চিত সত্য হলেও জানা থেকে অজানায় যাওয়া হয়নি। বরং জানা বিষয়ের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে লিরার কর্মকাণ্ড পূর্ণাঙ্গ আরোহকে প্রতিফলিত করেছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে লিরার কর্মকাণ্ডে কোন শ্রেণির আরোহকে নির্দেশ করে? ব্যাখ্যা …

উদ্দীপক

ঋতু বললো, আমি এ যাবৎ যত লাল ফুল দেখেছি সবই সুগন্ধযুক্ত। লিরা বললো, আমি বাবার ফাইল-পত্র পরিষ্কার করতে গিয়ে একটি একটি করে সবগুলো দেখে বুঝতে পারলাম, সেগুলো সবই ইনকাম ট্যাক্স এর ফাইল।

নটরডেম কলেজ · 2024

উত্তর

যে আরোহ অনুমানে আরোহের মূল ভিত্তি আরোহমূলক লম্ফ অনুপস্থিত তাকে অপ্রকৃত আরোহ বলে।

উত্তর

বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত হয়। বৈজ্ঞানিক আরোহ বিজ্ঞানের প্রতিষ্ঠিত কার্য-কারণ নিয়মের উপর নির্ভরশীল। তাই এর দৃষ্টান্তগুলোর মধ্যে একটি কার্য-কারণ সম্পর্ক আবিষ্কার ও প্রমাণের পরই কেবল সিদ্ধান্তটি অনুমান করা হয়। ফলে এর সিদ্ধান্ত নিশ্চিত হয়। যেমন— বৈজ্ঞানিক আরোহে 'মানুষ' ও 'মরণশীলতা'- এর মাঝে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করার পর সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, 'সকল মানুষ হয় মরণশীল'।

উত্তর

উদ্দীপকে লিরার কর্মকাণ্ড পূর্ণাঙ্গ আরোহকে নির্দেশ করে। যে আরোহ অনুমানে প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহের অন্তর্গত প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করার পর সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই এর সিদ্ধান্তটি নিশ্চিত সত্য হয়। বস্তুত আরোহ অনুমানের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লম্ফের (জানা থেকে অজানায় যাওয়া) উপস্থিতি। কিন্তু পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে। এ কারণে পূর্ণাঙ্গ আরোহ অপ্রকৃত আরোহের একটি প্রকার। উদ্দীপকের দেখতে পাই, লিরা তার বাবার ফাইল-পত্র পরিষ্কার করতে গিয়ে একটি একটি করে সবগুলো দেখে সে বুঝতে পারলো, সেগুলো সবই ইনকাম ট্যাক্স এর ফাইল । এখানে সিদ্ধান্তটি নিশ্চিত সত্য হলেও জানা থেকে অজানায় যাওয়া হয়নি। বরং জানা বিষয়ের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে লিরার কর্মকাণ্ড পূর্ণাঙ্গ আরোহকে প্রতিফলিত করেছে।

উত্তর

উদ্দীপকে ঋতুর বক্তব্যে নির্দেশিত আরোহটি হলো অবৈজ্ঞানিক আরোহ। অবৈজ্ঞানিক আরোহকে একটি যথার্থ আরোহ বলে আমি মনে করি। কোনো কার্যকারণ সম্পর্ক নির্ণয় না করে শুধু প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও অবাধ অভিজ্ঞতার ওপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করার প্রক্রিয়াকে অবৈজ্ঞানিক আরোহ বলে । প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করে অবৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখানে প্রতিকূল দৃষ্টান্তের কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা হয় না বলে সিদ্ধান্ত সব সময়ই সম্ভাব্য হয়। যেমন- উদ্দীপকের ঋতু বলল, 'আমি এ যাবৎ যত লাল ফুল দেখেছি সবই সুগন্ধযুক্ত।' এখানে কার্যকারণ সম্পর্ক ছাড়াই বাস্তব অভিজ্ঞতার সাহায্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থাৎ কোনো একটিমাত্র প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া গেলেই সিদ্ধান্তটি ভ্রান্ত হয়ে যাবে। এ কারণে অবৈজ্ঞানিক আরোহকে অনেকেই সহজ গণনামূলক আরোহ বা লৌকিক আরোহ হিসেবে সম্বোধন করেছেন। অন্যদিকে, যুক্তিবিদ মিল অবৈজ্ঞানিক আরোহকে প্রকৃত আরোহ বলে আখ্যায়িত করেছেন। কারণ এতে আরোহের মূল বৈশিষ্ট্য অর্থাৎ আরোহমূলক লম্ফ বর্তমান। অবৈজ্ঞানিক আরোহে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কার্যকারণ নিয়ম অনুপস্থিত থাকলেও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির পরিপূর্ণ অনুসরণ করা হয়। তাই অবৈজ্ঞানিক আরোহ একেবারে মূল্যহীন নয়। আলোচনা শেষে বলা যায়, ঋতুর বক্তব্যে নির্দেশিত অবৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও আরোহের প্রাণ আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকায় এটি একটি যথার্থ আরোহ।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।