উদ্দীপকে ঋতুর বক্তব্যে নির্দেশিত আরোহটি কি যথার্থ? তোমার মতামত বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ঋতুর বক্তব্যে নির্দেশিত আরোহটি হলো অবৈজ্ঞানিক আরোহ। অবৈজ্ঞানিক আরোহকে একটি যথার্থ আরোহ বলে আমি মনে করি। কোনো কার্যকারণ সম্পর্ক নির্ণয় না করে শুধু প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও অবাধ অভিজ্ঞতার ওপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করার প্রক্রিয়াকে অবৈজ্ঞানিক আরোহ বলে । প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করে অবৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখানে প্রতিকূল দৃষ্টান্তের কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা হয় না বলে সিদ্ধান্ত সব সময়ই সম্ভাব্য হয়। যেমন- উদ্দীপকের ঋতু বলল, 'আমি এ যাবৎ যত লাল ফুল দেখেছি সবই সুগন্ধযুক্ত।' এখানে কার্যকারণ সম্পর্ক ছাড়াই বাস্তব অভিজ্ঞতার সাহায্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থাৎ কোনো একটিমাত্র প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া গেলেই সিদ্ধান্তটি ভ্রান্ত হয়ে যাবে। এ কারণে অবৈজ্ঞানিক আরোহকে অনেকেই সহজ গণনামূলক আরোহ বা লৌকিক আরোহ হিসেবে সম্বোধন করেছেন। অন্যদিকে, যুক্তিবিদ মিল অবৈজ্ঞানিক আরোহকে প্রকৃত আরোহ বলে আখ্যায়িত করেছেন। কারণ এতে আরোহের মূল বৈশিষ্ট্য অর্থাৎ আরোহমূলক লম্ফ বর্তমান। অবৈজ্ঞানিক আরোহে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কার্যকারণ নিয়ম অনুপস্থিত থাকলেও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির পরিপূর্ণ অনুসরণ করা হয়। তাই অবৈজ্ঞানিক আরোহ একেবারে মূল্যহীন নয়। আলোচনা শেষে বলা যায়, ঋতুর বক্তব্যে নির্দেশিত অবৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও আরোহের প্রাণ আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকায় এটি একটি যথার্থ আরোহ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ঋতুর বক্তব্যে নির্দেশিত আরোহটি কি যথার্থ? তোমার মতামত বিশ্…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর