শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ এ কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।

উত্তর: দৃশ্যকল্প-২ এ অবৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হওয়ায় এখানে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটেছে। অবৈজ্ঞানিক আরোহে বাস্তব দৃষ্টান্তের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে অনেক সময় পর্যাপ্ত দৃষ্টান্ত নিরীক্ষণ না করে কেবল অনুকূল দৃষ্টান্তের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে যে ভ্রান্তি ঘটে তাকে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি বলে। যার দৃষ্টান্ত উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ প্রতীয়মান হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ বলা হয়েছে, এ পর্যন্ত রাজশাহীর যত ধরনের আম খেয়েছি সব আমই মিষ্টি ও সুস্বাদু। তাই বলা যায়, সব আমই মিষ্টি ও সুস্বাদু। এখানে উল্লেখিত দৃষ্টান্তে শুধু অনুকূল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কোনো প্রতিকূল দৃষ্টান্তকে বিবেচনা করা হয়নি। কিন্তু কোনো অবস্থায় একটিমাত্র প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া গেলে সমগ্র সিদ্ধান্তটি ভ্রান্ত বলে প্রমাণিত হবে এবং সিদ্ধান্তটি বাতিল হয়ে যাবে। ফলে সিদ্ধান্তের সার্বিকীকরণ অবৈধ হবে এবং অনুপপত্তি ঘটবে। এ জাতীয় অনুপপত্তিকে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি বলে। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ রাজশাহীর সব ধরনের আম পর্যবেক্ষণ করে পৃথিবীর সকল আম সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করায় অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটেছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-২ এ কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

দৃশ্যকল্প ১: টেংরা, পুটি, শিং, বাতাসী, মলা প্রভৃতি মিঠা পানির মাছে ক্যালসিয়াম আছে। সুতরাং সব মিঠা পানির মাছে ক্যালসিয়াম আছে। দৃশ্যকল্প ২: এ পর্যন্ত রাজশাহীর যত ধরনের আম খেয়েছি সব আমই মিষ্টি ও সুস্বাদু। তাই বলা যায় সব আমই মিষ্টি ও সুস্বাদু।

হলিক্রস কলেজ · 2024

উত্তর

কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনার অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার প্রক্রিয়াকে আরোহ বলে।

উত্তর

আরোহের মধ্যে আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকলে আরোহটি প্রকৃত বা যথার্থ হয়। যে আরোহ অনুমান প্রক্রিয়ায় আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে তাকে প্রকৃত আরোহ বলে। আর আরোহ অনুমানের জানা আশ্রয়বাক্য থেকে অজানা সিদ্ধান্তে যাওয়ার প্রক্রিয়াকে আরোহমূলক লম্ফ বলে। যেমন- ক, খ ও গ নামক ব্যক্তির মৃত্যু দেখে “সকল মানুষ হয় মরণশীল' এরূপ অনুমান করার প্রবণতাই হলো আরোহমূলক লম্ফ। আরোহমূলক লম্ফ ছাড়া প্রকৃত আরোহের সিদ্ধান্ত নেওয়া যায় না। এ কারণে আরোহমূলক লম্ফ হলো প্রকৃত আরোহের প্রধান বৈশিষ্ট্য।

উত্তর

দৃশ্যকল্প-২ এ অবৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হওয়ায় এখানে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটেছে। অবৈজ্ঞানিক আরোহে বাস্তব দৃষ্টান্তের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে অনেক সময় পর্যাপ্ত দৃষ্টান্ত নিরীক্ষণ না করে কেবল অনুকূল দৃষ্টান্তের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে যে ভ্রান্তি ঘটে তাকে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি বলে। যার দৃষ্টান্ত উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ প্রতীয়মান হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ বলা হয়েছে, এ পর্যন্ত রাজশাহীর যত ধরনের আম খেয়েছি সব আমই মিষ্টি ও সুস্বাদু। তাই বলা যায়, সব আমই মিষ্টি ও সুস্বাদু। এখানে উল্লেখিত দৃষ্টান্তে শুধু অনুকূল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কোনো প্রতিকূল দৃষ্টান্তকে বিবেচনা করা হয়নি। কিন্তু কোনো অবস্থায় একটিমাত্র প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া গেলে সমগ্র সিদ্ধান্তটি ভ্রান্ত বলে প্রমাণিত হবে এবং সিদ্ধান্তটি বাতিল হয়ে যাবে। ফলে সিদ্ধান্তের সার্বিকীকরণ অবৈধ হবে এবং অনুপপত্তি ঘটবে। এ জাতীয় অনুপপত্তিকে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি বলে। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ রাজশাহীর সব ধরনের আম পর্যবেক্ষণ করে পৃথিবীর সকল আম সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করায় অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটেছে।

উত্তর

দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর অনুমান প্রক্রিয়াদ্বয় যথাক্রমে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ। নিচে বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে তুলনামূলক সম্পর্ক আলোচনা করা হলো- দৃশ্যকল্প-১ এ বর্ণিত, 'টেংরা, পুটি, শিং, বাতাসী, মলা প্রভৃতি মিঠা পানির মাছে ক্যালসিয়াম আছে। সুতরাং সব মিঠা পানির মাছে ক্যালসিয়াম আছে।' এখানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে এটি বৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। অন্যদিকে, দৃশ্যকল্প-২ এ বর্ণিত, 'এ পর্যন্ত রাজশাহীর যত ধরনের আম খেয়েছি সব আমই মিষ্টি ও সুস্বাদু। তাই বলা যায়, সব আমই মিষ্টি ও সুস্বাদু।' এখানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং অনুকূল অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে এটি অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। বৈজ্ঞানিক আরোহে সদর্থক ও নঞর্থক উভয় দৃষ্টান্ত পর্যবেক্ষণ ও পরীক্ষণ করা হয়। তাই এ অনুমানের সিদ্ধান্ত বাস্তবতার সাথে সাদৃশ্যপূর্ণ হয় বলে তা নিশ্চিত হয়। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহে দৃষ্টান্তের সংখ্যার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এ অনুমানে সদর্থক দৃষ্টান্তকে গুরুত্ব দেওয়া হলেও নঞর্থক দৃষ্টান্তকে একেবারেই গুরুত্ব দেওয়া হয় না। তাই অনেক ক্ষেত্রেই অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তের সাথে বাস্তবতার কোনো মিল থাকে না। যেমনটি উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ পরিলক্ষিত হয়। তাই অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হয়। আলোচনা শেষে বলা যায়, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ উভয়ই প্রকৃত আরোহের শ্রেণিবিভাগ হলেও এদের মধ্যে পদ্ধতিগত ও গ্রহণযোগ্যতার ক্ষেত্রে ভিন্নতা বিদ্যমান।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।