দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর অনুমান প্রক্রিয়ার মধ্যে তুলনামূলক সম্পর্ক আলোচনা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর অনুমান প্রক্রিয়াদ্বয় যথাক্রমে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ। নিচে বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে তুলনামূলক সম্পর্ক আলোচনা করা হলো- দৃশ্যকল্প-১ এ বর্ণিত, 'টেংরা, পুটি, শিং, বাতাসী, মলা প্রভৃতি মিঠা পানির মাছে ক্যালসিয়াম আছে। সুতরাং সব মিঠা পানির মাছে ক্যালসিয়াম আছে।' এখানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে এটি বৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। অন্যদিকে, দৃশ্যকল্প-২ এ বর্ণিত, 'এ পর্যন্ত রাজশাহীর যত ধরনের আম খেয়েছি সব আমই মিষ্টি ও সুস্বাদু। তাই বলা যায়, সব আমই মিষ্টি ও সুস্বাদু।' এখানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং অনুকূল অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে এটি অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। বৈজ্ঞানিক আরোহে সদর্থক ও নঞর্থক উভয় দৃষ্টান্ত পর্যবেক্ষণ ও পরীক্ষণ করা হয়। তাই এ অনুমানের সিদ্ধান্ত বাস্তবতার সাথে সাদৃশ্যপূর্ণ হয় বলে তা নিশ্চিত হয়। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহে দৃষ্টান্তের সংখ্যার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এ অনুমানে সদর্থক দৃষ্টান্তকে গুরুত্ব দেওয়া হলেও নঞর্থক দৃষ্টান্তকে একেবারেই গুরুত্ব দেওয়া হয় না। তাই অনেক ক্ষেত্রেই অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তের সাথে বাস্তবতার কোনো মিল থাকে না। যেমনটি উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ পরিলক্ষিত হয়। তাই অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হয়। আলোচনা শেষে বলা যায়, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ উভয়ই প্রকৃত আরোহের শ্রেণিবিভাগ হলেও এদের মধ্যে পদ্ধতিগত ও গ্রহণযোগ্যতার ক্ষেত্রে ভিন্নতা বিদ্যমান।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর অনুমান প্রক্রিয়ার মধ্যে তুলনামূলক সম্…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর