দৃশ্যকল্প-১ কোন আরোহকে নির্দেশ করে? তা কী প্রকৃত আরোহ? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ পূর্ণাঙ্গ আরোহকে নির্দেশ করে। প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত নয়। যে আরোহ অনুমানে প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহের অন্তর্গত প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করার পর সার্বিক সিদ্ধান্ত গ্ৰহণ করা হয়। তাই এর সিদ্ধান্তটি নিশ্চিত সত্য হয়। বস্তুত আরোহ অনুমানের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লম্ফের (জানা থেকে অজানায় যাওয়া) উপস্থিতি। কিন্তু পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে ৷ এ কারণে পূর্ণাঙ্গ আরোহ অপ্রকৃত আরোহের একটি প্রকার। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, বড়ইগুলো একটা একটা করে পরখ করে পুলক সিদ্ধান্ত নিল, 'এ কার্টুনের সবগুলো ফলই বড়ই।' এখানে সিদ্ধান্তটি নিশ্চিত সত্য হলেও জানা থেকে অজানায় যাওয়া হয়নি। বরং জানা বিষয়ের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ এ বর্ণিত আরোহটি পূর্ণাঙ্গ আরোহের একটি দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ কোন আরোহকে নির্দেশ করে? তা কী প্রকৃত আরোহ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর