শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর অনুমান প্রক্রিয়ার মধ্যে তুলনামূলক সম্পর্ক আলোচনা করো।

উত্তর: দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর অনুমান প্রক্রিয়ায় যথাক্রমে অসাধু সাদৃশ্যানুমান ও সাধু সাদৃশ্যানুমান লক্ষ করা যায়। নিচে অসাধু সাদৃশ্যানুমান ও সাধু সাদৃশ্যানুমানের মধ্যে তুলনামূলক সম্পর্ক আলোচনা করা হলো- যে সাদৃশ্যানুমানে আশ্রয়বাক্যের অমৌলিক, গুরুত্বহীন ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। এ অনুমানে সাদৃশ্যের বিষয়গুলো বাহ্যিক, গুরুত্বহীন ও অজ্ঞাত হওয়ায় অনুপপত্তি বা যুক্তিদোষ ঘটে। এ কারণে এটি একটি লৌকিক প্রক্রিয়া। অন্যদিকে, যে সাদৃশ্যানুমানে আশ্রয়বাক্যের মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়ের সাদৃশ্য বা মিল অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। অর্থাৎ, এ সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো মৌলিক ও গুরুত্বপূর্ণ হওয়ার কারণে কার্যকারণ নীতির উপস্থিতি লক্ষ করা যায়। তাই সাধু সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব অনেক বেশি। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ উল্লেখিত সাদৃশ্যানুমানে তাল গাছ ও নারিকেল গাছের মধ্যে 'লম্বা', 'পাতা সবুজ' ও 'ডালপালা বিহীন' নামক অমৌলিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্তে একই ফল হওয়া বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করায় এটি অসাধু সাদৃশ্যানুমান। কেননা গাছের লম্বা, পাতা সবুজ ও ডালপালা বিহীন গুণের সাথে ফল হওয়ার কোনো সম্পর্ক নেই। কিন্তু দৃশ্যকল্প-৩ এ উল্লেখিত সাদৃশ্যানুমানে পরিমলা ও মেলোডি উভয়েই মাঝে মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পরিমলা যেহেতু মেধাবী, তাই মেলোডিও মেধাবী হবে। এ কারণে এটি সাধু সাদৃশ্যানুমানের একটি দৃষ্টান্ত। আলোচনা শেষে বলা যায়, অসাধু সাদৃশ্যানুমান প্রক্রিয়া ভ্রান্ত হলেও সাধু সাদৃশ্যানুমান নতুন তথ্য ও সত্য আবিষ্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর অনুমান প্রক্রিয়ার মধ্যে তুলনামূলক সম্…

উদ্দীপক

দৃশ্যকল্প ১: বড়ইগুলো একটা একটা করে পরখ করে পুলক বললো, 'এ কার্টুনের সবগুলো ফলই বড়ই।' দৃশ্যকল্প ২: তাল গাছ ও নারিকেল গাছ উভয়ই দেখতে লম্বা, পাতা সবুজ ও ডালপালা বিহীন। অতএব তাদের ফলও একই হবে। দৃশ্যকল্প ৩: পরিমলা ও মেলোডি উভয়েই এইচএসসি তে গোল্ডেন জিপিএ পেয়েছে। তারা দু'জনই সুন্দর উপস্থাপনা করে, বিতর্কে ভালো, প্রবন্ধ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম হয়েছে। পরিমলা খুব মেধাবী। সুতরাং মেলোডিও মেধাবী হবে।

হলিক্রস কলেজ · 2024

উত্তর

যে আরোহ অনুমানে আরোহের মূল ভিত্তি আরোহমূলক লম্ফ অনুপস্থিত তাকে অপ্রকৃত আরোহ বলে।

উত্তর

সাদৃশ্যানুমানে বিশেষ থেকে বিশেষে গমন করা হয়। দু'টি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে যদি অনুমান করা হয় যে, তাদের একটি কোন বিশেষ গুণের অধিকারী হলে অপরটিও ঐ গুণের অধিকারী হবে, তাহলে যে অনুমান করা হয় তাকে সাদৃশ্যানুমান বলে। এরূপ অনুমানে দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য দেখানো হয়। তারপর যদি দেখা যায় যে, তাদের একটির মধ্যে একটি বিশেষ গুণ বর্তমান, তাহলে অনুমান করা হয় যে, ঐ গুণটি অপর বস্তুটিতেও বর্তমান। সাদৃশ্যানুমানের আশ্রবাক্যে এই বিশেষ গুণের উপস্থিতির ভিত্তিতে সিদ্ধান্তে ঐ বিশেষ গুণের উপস্থিতির অনুমান করা হয় জন্য এখানে বিশেষ থেকে বিশেষে গমন করা হয়।

উত্তর

দৃশ্যকল্প-১ পূর্ণাঙ্গ আরোহকে নির্দেশ করে। প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত নয়। যে আরোহ অনুমানে প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহের অন্তর্গত প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করার পর সার্বিক সিদ্ধান্ত গ্ৰহণ করা হয়। তাই এর সিদ্ধান্তটি নিশ্চিত সত্য হয়। বস্তুত আরোহ অনুমানের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লম্ফের (জানা থেকে অজানায় যাওয়া) উপস্থিতি। কিন্তু পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে ৷ এ কারণে পূর্ণাঙ্গ আরোহ অপ্রকৃত আরোহের একটি প্রকার। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, বড়ইগুলো একটা একটা করে পরখ করে পুলক সিদ্ধান্ত নিল, 'এ কার্টুনের সবগুলো ফলই বড়ই।' এখানে সিদ্ধান্তটি নিশ্চিত সত্য হলেও জানা থেকে অজানায় যাওয়া হয়নি। বরং জানা বিষয়ের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ এ বর্ণিত আরোহটি পূর্ণাঙ্গ আরোহের একটি দৃষ্টান্ত।

উত্তর

দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর অনুমান প্রক্রিয়ায় যথাক্রমে অসাধু সাদৃশ্যানুমান ও সাধু সাদৃশ্যানুমান লক্ষ করা যায়। নিচে অসাধু সাদৃশ্যানুমান ও সাধু সাদৃশ্যানুমানের মধ্যে তুলনামূলক সম্পর্ক আলোচনা করা হলো- যে সাদৃশ্যানুমানে আশ্রয়বাক্যের অমৌলিক, গুরুত্বহীন ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। এ অনুমানে সাদৃশ্যের বিষয়গুলো বাহ্যিক, গুরুত্বহীন ও অজ্ঞাত হওয়ায় অনুপপত্তি বা যুক্তিদোষ ঘটে। এ কারণে এটি একটি লৌকিক প্রক্রিয়া। অন্যদিকে, যে সাদৃশ্যানুমানে আশ্রয়বাক্যের মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়ের সাদৃশ্য বা মিল অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। অর্থাৎ, এ সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো মৌলিক ও গুরুত্বপূর্ণ হওয়ার কারণে কার্যকারণ নীতির উপস্থিতি লক্ষ করা যায়। তাই সাধু সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব অনেক বেশি। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ উল্লেখিত সাদৃশ্যানুমানে তাল গাছ ও নারিকেল গাছের মধ্যে 'লম্বা', 'পাতা সবুজ' ও 'ডালপালা বিহীন' নামক অমৌলিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্তে একই ফল হওয়া বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করায় এটি অসাধু সাদৃশ্যানুমান। কেননা গাছের লম্বা, পাতা সবুজ ও ডালপালা বিহীন গুণের সাথে ফল হওয়ার কোনো সম্পর্ক নেই। কিন্তু দৃশ্যকল্প-৩ এ উল্লেখিত সাদৃশ্যানুমানে পরিমলা ও মেলোডি উভয়েই মাঝে মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পরিমলা যেহেতু মেধাবী, তাই মেলোডিও মেধাবী হবে। এ কারণে এটি সাধু সাদৃশ্যানুমানের একটি দৃষ্টান্ত। আলোচনা শেষে বলা যায়, অসাধু সাদৃশ্যানুমান প্রক্রিয়া ভ্রান্ত হলেও সাধু সাদৃশ্যানুমান নতুন তথ্য ও সত্য আবিষ্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।