দৃশ্যকল্প-১ কোন শ্রেণির আরোহকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ বৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে। যে আরোহ অনুমানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। যেমন- মনি, ফয়সাল ও সানিনের বুদ্ধি পরীক্ষা করে বলা হলো 'সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী'। এরূপ সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়াই হলো বৈজ্ঞানিক আরোহ। বস্তুত বৈজ্ঞানিক আরোহে অভিজ্ঞতার মাধ্যমে দৃষ্টান্ত সংগ্রহ করা হয় এবং কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সংগৃহীত দৃষ্টান্ত থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ পাখি, গরু ও মাছের গা কাটলে রক্ত বের হওয়া পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, সকল প্রাণীর গা কাটলে রক্ত বের হয়। এখানে মাছের গা কাটার সাথে রক্ত বের হওয়ার সম্পর্কটি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের সাহায্যে গ্রহণ করা হয়েছে। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক আরোহকেই নির্দেশ করা হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ কোন শ্রেণির আরোহকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর