দৃষ্টান্ত-২ এ ব্যাখ্যার কোন দিকটির ইঙ্গিত এসেছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃষ্টান্ত-২ এ ব্যাখ্যার সীমাবদ্ধতার দিকটির ইঙ্গিত এসেছে। যেসব ঘটনার ব্যাখ্যাদানের সময় ঘটনাগুলো অন্য কোনো ঘটনার সাথে সাদৃশ্য নির্ণয় করে সংযুক্ত করা যায় না সেসব ঘটনার ব্যাখ্যা প্রদান করাও সম্ভব নয়। অর্থাৎ সেসব ক্ষেত্রে ব্যাখ্যার সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়। উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ বলা হয়েছে, বিজ্ঞানীদের অদম্য সাধনার ফলে মাধ্যাকর্ষণ নিয়মের মত মৌলিক নিয়ম আবিষ্কৃত হলেও আসলে এ নিয়ম কে কেন চালু করেছে এবং কখন থেকে চালু হয়েছে এর ব্যাখ্যা তারা দিতে পারেননি। এটিও বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতার একটি দৃষ্টান্ত। আমরা জানি, মৌলিক বা পরম নিয়মের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়া যায় না। মৌলিক নিয়ম বা পরম নিয়ম হলো সর্বোচ্চ নিয়ম। এই নিয়মের চেয়ে উচ্চতর কোনো নিয়ম নেই । এরূপ একটি নিয়মকে উচ্চতর কোনো নিয়মের অন্তর্ভুক্ত করা যায় না। তাই এদের বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্ভব নয়। যেমন- প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নিয়ম ইত্যাদি মৌলিক নিয়মের অনুরূপ বা উচ্চতর কোনো নিয়ম নেই বলে এদের বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্ভব নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ এ ব্যাখ্যার কোন দিকটির ইঙ্গিত এসেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর