উদ্দীপকে পলির বক্তব্য কোন প্রকার আরোহকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পলির বক্তব্যে পূর্ণাঙ্গ আরোহের নির্দেশ করেছে। কেননা পলি ঝুড়ির সবগুলো আম পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করেছে। অপ্রকৃত আরোহ বা তথাকথিত আরোহের প্রথম শ্রেণিবিভাগ হলো পূর্ণাঙ্গ আরোহ। এ প্রকার আরোহে জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণ থাকে না। অর্থাৎ, এখানে অজানা কোনো বিষয়ের ওপর অনুমান করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় না। যেসব দৃষ্টান্তের ওপর সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তার সবগুলোই জানা থাকে। আর সবগুলো দৃষ্টান্ত জেনে বা গণনা করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বলে একে পূর্ণ গণনামূলক আরোহও বলা হয় । তাই আমরা বলতে পারি, আরোহ অনুমানে কোনো বিষয়ের সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। যেমন- কোনো বাগানে দুইশ গাছ আছে। একে একে সবগুলো গাছ পর্যবেক্ষণ করে দেখা গেল, সবগুলো গাছ আম গাছ। এরপর সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে বাগানের সবগুলো গাছ আম গাছ । এভাবে পূর্ণাঙ্গ আরোহে সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় । এখানে সিদ্ধান্ত প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো বিষয়ই অজ্ঞাত থাকে না। সকল বিষয় জেনে তারপর সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে পলির বক্তব্য কোন প্রকার আরোহকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর