উদ্দীপকে কোন ধরনের আরোহকে নির্দেশ করা হয়েছে?
উত্তর: উদ্দীপকে বৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করেছে । আমরা জানি, বৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে। আবার এ আরোহের মধ্যে আরোহাত্মক উল্লম্ফন বা আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে। উদ্দীপকের উদাহরণে এ বিষয়গুলোর সবকটিই বিদ্যমান আছে। তাই এটির বৈজ্ঞানিক আরোহকেই নির্দেশ করে। যেমন- ১. উদ্দীপকে বিশেষ বিশেষ দৃষ্টান্ত হিসেবে কয়েকজন দার্শনিককে প্রত্যক্ষ করা হয়েছে। ২. এ উদাহরণে বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণের ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত হিসেবে সকল দার্শনিক সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। ৩. উক্ত উদাহরণটিতে আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান আছে। ৪. উদাহরণটির সিদ্ধান্তে দার্শনিক ও জ্ঞানীর মধ্যে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান। ৫. উদাহরণটিতে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিও বিদ্যমান আছে। তাই দেখা যায়, উদাহরণটি বৈজ্ঞানিক আরোহের একটি উদাহরণ। আর এ আরোহ খুব গুরুত্ব বহন করে
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের আরোহকে নির্দেশ করা হয়েছে?
উদ্দীপক
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর