উদ্দীপকের আরোহ যথার্থ কিনা যুক্তিসহকারে উপস্থাপন কর।
উত্তর: উদ্দীপকের আরোহ অনুমানটি বৈজ্ঞানিক আরোহকে ইঙ্গিত করেছে। বৈজ্ঞানিক আরোহ যথার্থ কিনা তা যুক্তিসহকারে নিম্নে উপস্থাপন করা হলো- বৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সংশ্লষক যুক্তিবাক্য স্থাপন করে। এ আরোহে আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। উদ্দীপকের দুইজনের বক্তব্যেই এ বিষয়গুলো বিদ্যামান। অর্থাৎ উদ্দীপকের দুজনেই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করায় এটি বৈজ্ঞানিক আরোহের অন্তর্ভুক্ত হয়েছে। তাদের সিদ্ধান্তের মধ্যে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান রয়েছে এবং এতে আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান। বৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি হলো এমন যার দ্বারা প্রকৃতির একরূপতাকে বোঝায়। অর্থাৎ প্রকৃতি সর্বত্রই একই আচরণ করে। প্রকৃতিতে খামখেয়ালির কোনো স্থান নেই। যার ফলে বৈজ্ঞানিক আরোহ নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। তাই দেখা যায়, বৈজ্ঞানিক আরোহের মধ্যে আরোহের মৌলিক ও গুরুত্বপূর্ণ দিকগুলো বিদ্যমান থাকে যা অন্যকোনো আরোহের মধ্যে থাকে না। তাই বৈজ্ঞানিক আরোহ একটি প্রকৃত বা যথার্থ আরোহ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আরোহ যথার্থ কিনা যুক্তিসহকারে উপস্থাপন কর।
উদ্দীপক
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর