উদ্দীপকের দৃশ্য-১ এর যথার্থতা ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্য-১ এর মাধ্যমে সাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। সাদৃশ্যানুমানের দুটি প্রকারভেদের মধ্যে একটি হলো সাধু সাদৃশ্যানুযান। এই প্রকার সাদৃশ্যানুমানে ' সাদৃশ্যগুলো মৌলিক ও প্রাসঙ্গিক হয়ে থাকে। তাই বলা যায়, যে সাদৃশ্যানুমানে মৌলিক, প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। এখানে দুটি বিষয়ের কতিপয় ক্ষেত্রে মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্য বিবেচনা করে তাদের মধ্যে নতুন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয়। উদ্দীপকের দৃশ্য-১ এ মানুষ ও উদ্ভিদের মধ্যে কতিপয় মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে সাদৃশ্য বিবেচনা করে মানুষের মতো উদ্ভিদেরও প্রাণ আছে বলে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই দৃশ্য-১ এর মাধ্যমে সাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। এই প্রকার সাদৃশ্যানুমানে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান না থাকলেও কার্যকারণ সম্পর্কের ইঙ্গিত থাকে। বৈজ্ঞানিক গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে এই প্রকার সাদৃশ্যানুমান গুরুত্বপূর্ণ- ভূমিকা পালন করে। তাই সাধু সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব অনেক।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের দৃশ্য-১ এর যথার্থতা ব্যাখ্যা কর।
উদ্দীপক
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর