দৃশ্যকল্প-১ এ কোন আরোহের পরিচয় পাওয়া যায় তা নির্ণয় করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ অবৈজ্ঞানিক আরোহের পরিচয় পাওয়া যায়। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বা প্রতিকূল দৃষ্টান্তবিহীন অভিজ্ঞতার ভিত্তিতে যে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। যেমন: এ যাবৎ যত মানুষ দেখেছি তারা সবাই স্বার্থপর। অতএব, সব মানুষ হয় স্বার্থপর। এখানে অনুকূল দৃষ্টান্তের আলোকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । তাই এটি অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, বার্ধ্যক্যে উপনীত ব্যক্তি কখনোই শিশু বয়সে ফিরে আসতে পারে না। উদ্দীপকের এই উক্তিটিতে কেবল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর ভিত্তি করে অনুকূল অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই দৃষ্টান্তটি অবৈজ্ঞানিক আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন আরোহের পরিচয় পাওয়া যায় তা নির্ণয় করো।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর