উদ্দীপকে উল্লিখিত অনুমানের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অনুমানে প্রকৃত আরোহের একটি প্রকার সাদৃশ্যানুমান প্রতিফলিত হয়েছে। নিচে সাদৃশ্যানুমানের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা- হলো— দু'টি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে যদি অনুমান করা হয় যে, তাদের একটি কোনো বিশেষ গুণের অধিকারী হলে অপরটিও ঐ গুণের অধিকারী হবে, তাহলে তাকে সাদৃশ্যানুমান বলে। বৈশিষ্ট্যগত দিক থেকে সাদৃশ্যানুমানের ভিত্তি হচ্ছে সাদৃশ্য। সাদৃশ্যানুমান একপ্রকার প্রকৃত আরোহ। এ অনুমানে আমরা বিশিষ্ট থেকে বিশিষ্ট সিদ্ধান্তে উপনীত হই। সাদৃশ্যানুমান অসম্পূর্ণ সাদৃশ্যজনিত জ্ঞানের উপর নির্ভরশীল। অর্থাৎ এতে নিছক কয়েকটি অপর্যাপ্ত সাদৃশ্যের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত অনুমান করা হয়। সাদৃশ্যানুমানের সিদ্ধান্তটি সম্ভাব্য হয়। কেননা এখানে কার্য-কারণ সম্পর্ক আবিষ্কারের কোনো চেষ্টা করা হয় না। সাদৃশ্যানুমান বৈজ্ঞানিক আরোহের দিকে একটি পদক্ষেপ। আর এ অনুমানের সিদ্ধান্তটি হয় একটি বিশিষ্ট যুক্তিবাক্য। কারণ এতে মাত্র দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে অনুমান সীমাবদ্ধ থাকে। উদ্দীপকে দেখতে পাই, মানুষের মত তিমি বাচ্চাপ্রসব করে। মানুষ গান গায়। অতএব, তিমিও গান গায়। এখানে 'মানুষ' ও 'তিমি'র মধ্যে কিছু বিষয়ে সাদৃশ্য দেখে নতুন একটি গুণ 'গান গাওয়া'কে অনুমান করা হয়েছে । তাই বলা যায়, এটি সাদৃশ্যানুমানের একটি দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত অনুমানের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর