শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন ধরনের আরোহের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে পূর্ণাঙ্গ আরোহের প্রতিফলন ঘটেছে। যে আরোহ অনুমানে প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহের অন্তর্গত প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করার পর সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই এর সিদ্ধান্তটি নিশ্চিত সত্য হয়। বস্তুত আরোহ অনুমানের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লম্ফের (জানা থেকে অজানায় যাওয়া) উপস্থিতি। কিন্তু পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে। এ কারণে পূর্ণাঙ্গ আরোহ অপ্রকৃত আরোহের একটি প্রকার। উদ্দীপকে দেখতে পাই, সৌদি আরবগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের প্রত্যেকেই হজযাত্রী ছিলেন। সুতরাং ঐ ফ্লাইটের সকলেই হজযাত্রী ছিলেন। এখানে সিদ্ধান্তটি নিশ্চিত সত্য হলেও জানা থেকে অজানায় যাওয়া হয়নি। বরং জানা বিষয়ের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ সৌদি আরবগামী সকলকে আলাদা আলাদা করে প্রত্যক্ষ করার পর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, ঐ ফ্লাইটের সকলেই হজযাত্রী ছিলেন । তাই বলা যায়, উদ্দীপকে পূর্ণাঙ্গ আরোহ প্রতিফলিত করেছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে কোন ধরনের আরোহের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

সৌদিআরবগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের প্রত্যেকেই হজযাত্রী ছিলেন। সুতরাং ঐ ফ্লাইটের সকলেই হজযাত্রী ছিলেন।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024

উত্তর

যে আরোহ অনুমানে আরোহের মূল ভিত্তি আরোহমূলক লম্ফ অনুপস্থিত তাকে অপ্রকৃত আরোহ বলে।

উত্তর

আরোহ অনুমানে সিদ্ধান্তের সার্বিকীকরণ আরোহমূলক লম্ফের মাধ্যমে সম্ভব হয়। যে প্রক্রিয়ার সাহায্যে কয়েকটি দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে কোনো শ্রেণির সকল সদস্য সম্পর্কে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে আরোহমূলক লম্ফ বলে। আরোহমূলক লম্ফ হলো আরোহ অনুমানের প্রাণ। এর সাহায্যে সীমিত দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেমন- 'ক', 'খ' ও 'গ' নামের ব্যক্তির মৃত্যুর ঘটনা প্রত্যক্ষ করে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে, 'সকল মানুষ হয় মরণশীল'। এখানে আরোহমূলক লম্ফের সাহায্যে এ পাঁচজন ব্যক্তির মৃত্যুর অভিজ্ঞতার ভিত্তিতে সকল মানুষ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উত্তর

উদ্দীপকে পূর্ণাঙ্গ আরোহের প্রতিফলন ঘটেছে। যে আরোহ অনুমানে প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহের অন্তর্গত প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করার পর সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই এর সিদ্ধান্তটি নিশ্চিত সত্য হয়। বস্তুত আরোহ অনুমানের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লম্ফের (জানা থেকে অজানায় যাওয়া) উপস্থিতি। কিন্তু পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে। এ কারণে পূর্ণাঙ্গ আরোহ অপ্রকৃত আরোহের একটি প্রকার। উদ্দীপকে দেখতে পাই, সৌদি আরবগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের প্রত্যেকেই হজযাত্রী ছিলেন। সুতরাং ঐ ফ্লাইটের সকলেই হজযাত্রী ছিলেন। এখানে সিদ্ধান্তটি নিশ্চিত সত্য হলেও জানা থেকে অজানায় যাওয়া হয়নি। বরং জানা বিষয়ের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ সৌদি আরবগামী সকলকে আলাদা আলাদা করে প্রত্যক্ষ করার পর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, ঐ ফ্লাইটের সকলেই হজযাত্রী ছিলেন । তাই বলা যায়, উদ্দীপকে পূর্ণাঙ্গ আরোহ প্রতিফলিত করেছে।

উত্তর

প্রকৃত আরোহ হিসেবে উদ্দীপকে প্রতিফলিত আরোহ তথা পূর্ণাঙ্গ আরোহ গ্রহণযোগ্য নয়। আরোহ অনুমানের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লম্ফের (জানা থেকে অজানায় যাওয়া) উপস্থিতি। অর্থাৎ যে আরোহ অনুমানে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে তাকে প্রকৃত আরোহ বলে। এই বৈশিষ্ট্যের কারণে আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। কিন্তু পূর্ণাঙ্গ আরোহে প্রতিটি দৃষ্টান্ত যাচাই করে সিদ্ধান্ত নিতে হয়। তাই এ আরোহে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে না বলে পূর্ণাঙ্গ আরোহ প্রকৃত আরোহ নয়। পাশাপাশি পূর্ণাঙ্গ আরোহ সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে বলে এর সিদ্ধান্ত যথার্থ অর্থে সার্বিক নয়। কারণ এর সিদ্ধান্ত কতগুলো বিশেষ দৃষ্টান্তের সমষ্টি। এ কারণেও যুক্তিবিদ মিল ও বেইন পূর্ণাঙ্গ আরোহকে প্রকৃত আরোহ বলে মনে করেন না। পরিশেষে বলা যায়, কোনো অনুমানকে প্রকৃত আরোহের মর্যাদা পেতে হলে তাতে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকতে হয়। কিন্তু উদ্দীপকের দৃষ্টান্তে নির্দেশিত পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত বলে এটি প্রকৃত আরোহ নয়।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।